অগ্নিঝরা মার্চ : কুলাউড়ায় আ.লীগ নেতা সাদরুলের ডিজিটাল প্রদর্শনী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে যুবকের আ*ত্ম*হ*ত্যা নিখোঁজের প্রায় ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতব হতে হবে : এমপি লুনা জুড়ীতে নারী চা শ্রমিকদের মধ্যে রেইনকোট ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি বড়লেখায় জাতীয় শিক্ষা সপ্তাহের বিজয়ীদের সম্মাননা ক্রেষ্ট ও সনদ প্রদান

অগ্নিঝরা মার্চ : কুলাউড়ায় আ.লীগ নেতা সাদরুলের ডিজিটাল প্রদর্শনী

  • রবিবার, ৫ মার্চ, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

অগ্নিঝরা মার্চ উপলক্ষে কুলাউড়া উপজেলার সকল হাট বাজারে ডিজিটাল প্রদর্শনীর মাধ্যমে এক ব্যতিক্রমী প্রচারণার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য, স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমদ খান। বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষণ পহেলা মার্চ থেকে  পর্যায়ক্রমে প্রচারণা শুরু হয়েছে। গত ১ মার্চ উপজেলার হাজিপুর ইউনিয়নের কটারকোনা বাজারে আলোকচিত্র প্রদর্শনী ও লিফ্লেট বিতরণের মাধ্যমে এ প্রচারণাকার্য শুরু হয়েছে।

Manual5 Ad Code

ডিজিটাল প্রদর্শনী উপভোগ করছেন স্থানীয় লোকজন।

এ বিষয়ে স্কোয়াড্রন লীডার (অব.) সাদরুল আহমেদ খান জানান, কুলাউড়া উপজেলা হচ্ছে একটি সীমান্তবর্তী এলাকা। এই উপজেলায় মুক্তি যুদ্ধের অনেক স্মৃতি রয়েছে। তাই মার্চ মাসটা আমাদের কাছে আবেগঘন। ১৯৭১ সালের বঙ্গবন্ধুর মহান ভাষণ এবং মার্চ মাসের বিভিন্ন ঘটনা প্রবাহ ডিজিটাল প্রদর্শনীর মাধ্যমে গ্রামের হাটবাজারে উপস্থাপন করা হচ্ছে। কুলাউড়ার ১৩ টি ইউনিয়নকে চারটি গ্রুপে ভাগ করে বাজারবার গুলোতে সব কটি ইউনিয়নে এই প্রদর্শনী চলবে। এই প্রদর্শনী আগামী ২২ মার্চ পর্যন্ত চলবে।

Manual4 Ad Code

এই প্রদর্শনী দেখে সাধারণ মানুষসহ বর্তমান প্রজন্ম ইতিহাস  সম্পর্কে সচেতন হবে। নতুন প্রজন্ম দেশপ্রেমে উদ্ভোধ্য হবে এবং দেশ বিরোধী অপপ্রচার থেকে নিজেরা বিরত থাকবে এবং কোথাও অপপ্রচার হলে এর জবাব দিতে পারবে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!