কুলাউড়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন

কুলাউড়ায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

  • রবিবার, ১২ মার্চ, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া ::
মৌলভীবাজারের কুলাউড়ায় ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্প’র আওতায় শনিবার (১১ মার্চ) বিকেলে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন কৃষি মন্ত্রণালয়ের পরিকল্পনা উইংয়ের যুগ্মসচিব মোহাম্মদ এনামুল হক।

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুর রহমান খোন্দকার এর সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল মোমিন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক জেবুন নেছা জাবেদুর, প্রকল্প পরিচালক মো: রকিব উদ্দিন, কৃষি মন্ত্রনালয়ের পরিকল্পনা উইংয়ের সিনিয়র সহকারী যুগ্মসচিব তাসলিমা আহমেদ পলি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মৌলভীবাজারের উপ-পরিচালক সামছুদ্দিন আহমদ প্রমুখ।

Manual7 Ad Code

বক্তব্যকালে যুগ্মসচিব বলেন, কৃষিখাতে বাংলাদেশের অন্যান্য অঞ্চলের তুলনায় প্রবাসী অধ্যুষিত এই সিলেট অঞ্চল এখনও অনেক পিছিয়ে। তাই এই অঞ্চলের কৃষি খাতকে উন্নতির লক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কাজ করে যাচ্ছে কৃষি মন্ত্রনালয়। ইতোমধ্যে সিলেটের পতিত জমি কৃষির উপযোগী করার জন্য প্রায় আড়াইশ কোটি টাকার প্রকল্প নিয়েছে সরকার। ‘আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন’ শীর্ষক প্রকল্পটি বাস্তবায়ন করবে কৃষি সম্প্রসারণ অধিদফতর। সিলেট বিভাগের ৪টি জেলার ৪০টি উপজেলা নিয়ে শুরু হওয়া প্রকল্পটি ২০২৬ সালে শেষ হবে। আর এ প্রকল্পটি বাস্তবায়ন হবে সরকারের নিজস্ব অর্থায়নে। এরফলে সিলেট অঞ্চলের কৃষকগন বেশ উপকৃত হবেন।

যুগ্মসচিব আরও বলেন, বিগত করোনাকালীন সময়ে বিশ্ববাজারে সবকিছুর উপর প্রভাব পড়লেও কৃষি বিভাগের বিচক্ষন পরিকল্পনায় আমাদের দেশে কৃষিখাতে তেমন প্রভাব পড়েনি। সারাবিশে^ কৃষিপণ্যের দাম উর্ধ্বমূর্খী, সে তুলনায় বাংলাদেশের কৃষিপণ্য অনেকটা স্থিতিশীল। এসময় যুগ্মসচিব উপস্থিত কৃষকদের কাছ থেকে কৃষিখাতে সমস্যার কথা শুনতে চাইলে, অধিকাংশ কৃষকই জানান সেচ সমস্যার কথা।

Manual6 Ad Code

এসময় কৃষকরা গভীর নলকূপ স্থাপনের দাবী জানালে প্রধান অতিথি আশ্বস্থ করে বলেন, যত দ্রুত সম্ভব কুলাউড়া উপজেলার বিভিন্ন এলাকা নির্বাচন করে গভীর নলকূপ স্থাপনের ব্যবস্থা করা হবে। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!