মৌলভীবাজারে দেশ রূপান্তরের চতুর্থ বর্ষপূর্তি পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজারে দেশ রূপান্তরের চতুর্থ বর্ষপূর্তি পালন

  • রবিবার, ১২ মার্চ, ২০২৩

Manual4 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে দায়িত্বশীলদের দৈনিক দেশ রূপান্তরের চতুর্থ বর্ষপূর্তি পালন হয়েছে। রবিবার (১২ মার্চ) দুপুর ১২টায় মৌলভীবাজার পৌরসভার সভাকক্ষে র‍্যালি, আলোচনা সভা ও কেক কেটে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।
দেশ রূপান্তরের মৌলভীবাজার জেলা প্রতিনিধি এস আর অনি চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান।
বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া, মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলুর রহমান, কুলাউড়ার ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার, কুলাউড়া পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারুনুর রশীদ চৌধুরী, ভাটেরা রাবার বাগানের ব্যবস্থাপক মো. মফিজুর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভির স্টাফ রিপোর্টার এসএম উমেদ আলী, এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি মহসিন পারভেজ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আরটিভি ও আমাদের সময়ের জেলা প্রতিনিধি ভাস্কর হোম চৌধুরী, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি ইমন দেব চৌধুরী, যায়যায়দিনের জেলা প্রতিনিধি মো. আবদুল ওয়াদুদ, দেশ রূপান্তরের রাজনগর প্রতিনিধি আক্তার হোসেন সাগর, দৈনিক সিলেটমিররের জেলা প্রতিনিধি আশরাফ আলী, ভোরের সময়ের জেলা প্রতিনিধি রিপন আহমদ, দৈনিক জাগ্রত সিলেটের জেলা প্রতিনিধি কামরান আহমদ, সংবাদকর্মী ইব্রাহিম আলী প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক দেশ রূপান্তর প্রকাশনার শুরু থেকে নিজের স্বকীয়তায় নিরপেক্ষ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে আসছে। এ কারণে দেশ রূপান্তর পাঠকের কাছে সমাদৃত, আস্থা ও বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে। তারা বিভিন্ন প্রকিূলতার মধ্যে দুর্নীতি ও অন্যায়-অপরাধের তথ্য তুলে ধরেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!