কুলাউড়ায় পাহাড়িকার ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল ব্যাহত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৬ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় পাহাড়িকার ইঞ্জিন বিকল হয়ে ট্রেন চলাচল ব্যাহত

  • মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

Manual2 Ad Code

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি ::  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল-ভাটেরা রেলস্টেশনের মধ্যবর্তী ইটাখোলা এলাকায় ইঞ্জিন বিকল হয়ে আটকা পড়েছে চট্রগ্রাম থেকে সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন। ফলে এক ঘন্টা থেকে সিলেটের সাথে ঢাকা ও চট্রগ্রামের ট্রেন চলাচল আপাতত বন্ধ রয়েছে।

Manual5 Ad Code

কুলাউড়া স্টেশন মাস্টার রুমান আহমদ জানান, চট্রগ্রাম থেকে সিলেটগামী আন্ত:নগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন বেলা সাড়ে ৩টায় সিলেটের উদ্দেশ্যে কুলাউড়া স্টেশন ছেড়ে যায়। এর ৩০ মিনিট পরে বরমচাল স্টেশন অতিক্রম করে  ইঞ্জিন বিকল হয়ে যায়। এরিপোর্ট লেখা পর্যন্ত (সন্ধ্যা ৬টা) ট্রেনটি আটকা ছিলো।

Manual5 Ad Code

তিনি আরও জানান, সিলেট থেকে ইঞ্জিন এসে ট্রেনটি উদ্ধার হলে রাত ৭টার মধ্যে ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে। ইঞ্জিন বিকল হওয়ার ঘটনায় কোন ট্রেন আটকা পড়েনি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!