কমলগঞ্জে সহকারি শিক্ষকদের সম্মেলন ও পরিচিতি সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

কমলগঞ্জে সহকারি শিক্ষকদের সম্মেলন ও পরিচিতি সভা

  • রবিবার, ১৯ মার্চ, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: “শিক্ষকের মর্যাদার জয় হোক” এই শ্লোগান নিয়ে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সম্মেলন ও নবাগত সহকারি শিক্ষকদের পরিচিতি সভা শনিবার (১৮মার্চ) সকাল ১১টায় কমলগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়।

Manual1 Ad Code

সহকারি শিক্ষক সমিতি কমলগঞ্জ উপজেলা শাখার সমিতির সভাপতি মো. আজিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রানা রঞ্জন সিনহার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অজিত পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংঘঠনের সিলেট জেলা শাখার যুগ্ম সম্পাদক বাহার উদ্দিন, মৌলভীবাজার জেলা শাখার সভাপতি মো. এনামুল কবির ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান মোহন। অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সমিতির মৌলভীবাজার জেলা শাখার সদস্য সচিব সিরাজুল ইসলাম, উপজেলা শাখার সভাপতি মামুনুর রশীদ, সাধারন সম্পাদক মোশাহীদ আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শিবানন্দ কৈরী, প্রধান শিক্ষক গাজী সালাউদ্দিন ও সালাউদ্দিন খালেদ প্রমুখ। অনুষ্ঠানে নতুন সহকারি শিক্ষকদের পরিচিতি ও ফুল দিয়ে বরণ করা হয়।

Manual2 Ad Code

পরিচিতি সভা শেষে কাউন্সিল অধিবেশনে মো. আজিজুর রহমানকে সভাপতি ও রানা রঞ্জন সিনহাকে পূণ:রায় সাধারন সম্পাদক নির্বাচিত হন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews