কমলগঞ্জ মণিপুরি বর্ণমালা, ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আলোচনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জ মণিপুরি বর্ণমালা, ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আলোচনা

  • সোমবার, ২০ মার্চ, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে “হৈরোল ফাউন্ডেশন” এর ২য় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মণিপুরি বর্ণমালা, ভাষা, মণিপুরি সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় আলোচনা সভা এবং দি ভানুবিল ড্রামা পার্টির কলাকুশলী ও ড্রামা পার্টির উন্নয়নে অবদান রাখা স্বগীর্য় গুরুজনদের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত হয়েছে। রোববার বিকেল ৩ টায় উপজেলার আদমপুর ইউনিয়নের ভানুবিল মাঝেরগাঁও গ্রামের লক্ষ্মীনারায়ণ মন্ডপে এ অনুষ্ঠানের আয়োজন করে হৈরোল ফাউন্ডেশন। কর্মসূচির অন্যান্য আয়োজনের মধ্যে ছিলো নৃত্য, খোংজোম ইশৈ, খুবাক ইশৈ (মণিপুরি লোক গীতি) প্রভৃতি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মণিপুরি সাহিত্য সংসদের সভাপতি, কবি ও গবেষক এ কে শেরাম।

Manual7 Ad Code

হৈরোল ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি কনথৌজম শিল্পীর সভাপতিত্বে এবং লৈইনা দেবী ও আয়েকপাম অঞ্জুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কবি ও সাহিত্যক খইরোম ইন্দ্রজিৎ, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু, সাংবাদিক সালেহ এলাহী কুটি, হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুঞ্জরাণী সিনহা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন থংজম সুখ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আদমপুর ইউপি সদস্য রোশন আলী, হকতিয়ারখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দা রাণী সিনহা, সাংবাদিক সালাউদ্দিন শুভ, আর. কে. সৌমেন, পৌরেই অপক্পা এর সভাপতি য়ুমনাম পিবা। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা মণিপুরি বর্ণমালা, ভাষা ও সাংস্কৃতিক ঐতিহ্য রক্ষায় সরকারসহ সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। সবশেষে দি ভানুবিল ড্রামা পার্টির উন্নয়নে অবদান রাখায় স্বগীর্য় ৬ জন গুরুজনকে মরণোত্তর সম্মাননা ক্রেষ্ট ও বর্ণমালা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Manual5 Ad Code

বর্ণমালা প্রতিযোগিতায় ৪ টি দল অংশগ্রহণ করে। এতে প্রথম স্থান অর্জন করেন হকতিয়ার খোলা দল।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!