কুলাউড়ায় ওয়াজ মাহফিলে মাওলানার মৃত্যু! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:৩০ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ওয়াজ মাহফিলে মাওলানার মৃত্যু!

  • বুধবার, ২২ মার্চ, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় ওয়াজ মাহফিলে বয়ানরত অবস্থায় ২১ মার্চ (মঙ্গলবার) রাত ১০টায় হযরত মাওলানা আব্দুল মালিক আল মনসুরীর মৃত্যু।

পুরো জেলার সুপরিচিত ওই মাওলানার মৃত্যুতে সর্বোস্থরের মুসল্লী ও আলেমদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

Manual8 Ad Code

জানাযায়, মাওলানা আব্দুল মালিক আল মনসুরী (৬৫) উপজেলার ব্রাহ্মণবাজার বায়তুল মা’মুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব।

ব্রাহ্মণবাজার ইউনিয়নের রাজাপুর-কটিয়া জামে মসজিদে প্রতি বছরের ন্যায় আসন্ন রামাদ্বানে দ্বারুল ক্বেরাত মাজিদিয়া ফুলতলী ট্রাস্ট শাখার পরিচালনার প্রস্তুতি মূলক এ মাহফিল অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

এতে প্রধান অতিথি হিসেবে তিনি ওয়াজ মাহফিলে উপস্থিত হন। রাত ১০ টায় মাহফিলে বয়ান শুরু করে দূরুদশরীফ পাঠ করা অবস্থায় তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তাৎক্ষণিক স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

Manual3 Ad Code

ব্রাহ্মণবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো:মমদুদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

মাওলানা আব্দুল মালিক আল মনসুরীর বাড়ী জেলার রাজনগর উপজেলার পাঁচগাও এলাকায়।

মরহুমের জানাজার নাম (২২ মার্চ) বুধবার দুপুর ২টায় পাঁচগাও সরকার বাজার দাখিল মাদরাসা মাঠে সম্পন্ন হবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!