কমলগঞ্জে কালবৈশাখিতে ২০টি ঘর সম্পূর্ণ  বিধ্বস্ত : ২৪ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
ছাতকে গ্রামগঞ্জে বাড়ছে চোরদের দৌরাত্ম্য আতঙ্কে উপজেলাবাসী আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ১ জনের মৃত্যু  বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার

কমলগঞ্জে কালবৈশাখিতে ২০টি ঘর সম্পূর্ণ  বিধ্বস্ত : ২৪ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ

  • বুধবার, ২২ মার্চ, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: গত মঙ্গলবার দুপুরে আকষ্মিক কালবৈশাখি ঝড়ে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ও পতনঊষার ইউনিয়নে ২০টি ঘর সম্পূর্ণ ও অর্ধশতাধিক ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। শমশেরনগর বিমান বাহিনী ইউনিট এলাকায় গাছ পড়ে বিদ্যুৎ ব্যবস্থা ল-ভ- হয়ে পড়েছে। ২৪ ঘন্টা পর বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।

Manual7 Ad Code

জানা যায়, কালবৈশাখি ঝড়ে উপজেলার শমশেরনগর ইউনিয়নের ৮টি ঘর ও পতনঊষার ইউনিয়নের ১২টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। এসব ইউনিয়নের আরো প্রায় অর্ধশতাধিক ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা মানবেতর জীবন যাপন করছেন। তবে উপজেলা পর্যায় থেকে ক্ষতিগ্রস্তদের মধ্যে কোন ধরণের আর্থিক সহায়তা প্রদান করা হয়নি। অন্যদিকে বেশ কিছু গাছ ভেঙ্গে বিদ্যুৎ লাইনের উপর পড়ে গত মঙ্গলবার দুপুর থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে পড়ে। সন্ধ্যায় উপজেলা সদর ও শমশেরনগর বাজারে বিদ্যুৎ সরবরাহ করা হলেও ক্ষতিগ্রস্ত এলাকায় ২৪ ঘন্টা পর বুধবার দুপুরে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।

পতনঊষার ইউপি চেয়ারম্যান অলি আহমদ খান জানান, পতনঊষার ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রায় অর্ধশতাধিক ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে ও ১২টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। শমশেরনগর ইউপি চেয়ারম্যান জুয়েল আহমদ বলেন, আমার ইউনিয়নে ৮টি ঘর সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে এবং আরো কিছু ঘর আংশিক বিধ্বস্ত হয়েছে।

Manual5 Ad Code

মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির কমলগঞ্জ জোনাল অফিসের ডিজিএম মীর গোলাম ফারুক বলেন, কালবৈশাখী ঝড়ে বেশ কিছু গাছ ভেঙ্গে পড়েছে। বিদ্যুৎ লাইনেরও ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। গত মঙ্গলবার দুপুর থেকে লাইন মেরামত কাজ শুরু হয়। এখনো কাজ চলছে।

Manual1 Ad Code

কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন বলেন, ঝড়ে ক্ষয়ক্ষতির বিষয়ে পরিপূর্ণ কিছু জানা যায়নি। তবে খোঁজ নিয়ে ক্ষতিগ্রস্তদের মধ্যে সহায়তা প্রদানের চেষ্টা করা হবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!