বড়লেখায় বনে আগুন-প্রধান বনসংরক্ষক গঠিত তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

বড়লেখায় বনে আগুন-প্রধান বনসংরক্ষক গঠিত তদন্ত কমিটির ঘটনাস্থল পরিদর্শণ

  • বুধবার, ২২ মার্চ, ২০২৩

Manual4 Ad Code

বড়লেখা প্রতিনিধি::

Manual2 Ad Code

মৌলভীবাজারের বড়লেখার পাথারিয়া হিলস রিজার্ভ ফরেস্টের আওতাধীন সমনভাগ বিটের মাখালজুড়া ও ধলছড়া এলাকার বনে আগুন লাগার ঘটনায় প্রধান বন সংরক্ষকের গঠিত এক সদস্যের তদন্ত কমিটি বুধবার ঘটনাস্থল পরিদর্শণ করেছে।

Manual8 Ad Code

গত ৭ মার্চ দুপুরে সমনভাগ বিটের মাখালজুড়া ও ধলছড়া এলাকার সংরক্ষিত বনাঞ্চলে আগুন লাগে। এতে কয়েক হেক্টর বনভূমির বাঁশ-গাছ ও ঝোপঝাড় পুড়ে যায়। ফলে হুমকির সম্মুখিন হযে পড়ে পরিবেশ ও বন্যপ্রাণীর আবাসস্থল। সংরক্ষিত বনে আগুনের এই ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচার হলে বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক আমির হোসেন চৌধুরী অধিদপ্তরের উপ-বন সংরক্ষক মোস্তাফিজুর রহমানকে প্রধান করে এক সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন।

Manual6 Ad Code

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত এই কমিটির একমাত্র সদস্য উপ-বন সংরক্ষক মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শণ করেন। এসময় তিনি স্থানীয় বাসিন্দা, পাহাড় শ্রমিক, জনপ্রতিনিধি, বনপ্রহরী ও গণমাধ্যমকর্মীদের সাথে আগুন লাগার বিষয়ে কথাবার্তা বলেন।

Manual2 Ad Code

তদন্ত কর্মকর্তা উপ-বন সংরক্ষক মোস্তাফিজুর রহমান জানান, প্রধান বন সংরক্ষকের নির্দেশে তিনি ঘটনাস্থল পরিদর্শণে যান। এসময় তার সাথে ছিলেন সহকারি বন সংরক্ষক (শ্রীমঙ্গল) মো. মারুফ হাসান, সিলেট বিভাগীয় বন কার্যালয়ের সার্ভেয়ার খন্দকার আবুল কালাম আজাদ ও বড়লেখা রেঞ্জ কর্মকর্তা শেখর রঞ্জন দাস। ঘটনাস্থল পরিদর্শণকালে তিনি আগুনের সূত্রপাত, কি পরিমাণ বনভূমি পুড়েছে তা জিপিএস মেশিন দ্বারা পরিমাপ করেন এবং অন্য কোন কারণ রয়েছে কি না তা খতিয়ে দেখতে স্থানীয় বিভিন্ন জনের সাথে কথা বলেন। ঢাকায় ফিরেই তিনি তদন্ত প্রতিবেদন জমা দিবেন বলে জানিয়েছেন।

এর আগে ১২ মার্চ সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মো. তৌফিকুল ইসলাম সংরক্ষিত বনে আগুন লাগার ঘটনায় তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। উক্ত কমিটি গত সোমবার বিকেলে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!