কুলাউড়ায় হাজীপুর সোসাইটির উদ্যোগে ঘরের চাবি হস্তান্তর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৪ জুন ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়ায় হাজীপুর সোসাইটির উদ্যোগে ঘরের চাবি হস্তান্তর

  • সোমবার, ২৭ মার্চ, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: ‘মুজিববর্ষে একজনও গৃহহীন থাকবেনা’ স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে সরকারের এমন প্রত্যয়ের সাথে তাল মিলিয়ে কাজ করে যাচ্ছে সামাজিক সংগঠন ‘‘হাজীপুর সোসাইটি, কুলাউড়া”। রবিবার (২৬ মার্চ) দুপুরে কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নের কৌলা গ্রামে গৃহহীন ও অসহায় সাজনা বেগমের হাতে ঘরের চাবি হস্তান্তর করেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, সংগঠনের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান, অর্থ সম্পাদক এ কে সমছু, সদস্য ফারুক হোসাইন ও ইমন আহমদ প্রমুখ।

Manual2 Ad Code

সংগঠনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মো. মিজানুর রহমান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে মুজিববর্ষে সরকারের পাশাপাশি হাজীপুর সোসাইটি, কুলাউড়া সুবিধাভোগীদের মাঝে ঘর নির্মাণ কাজ করে যাচ্ছে। সংগঠনের উদ্যোগে ইতোমধ্যে ৬টি ঘরের নির্মাণ কাজ শেষে সুবিধাভোগীদের মাঝে চাবি হস্তান্তর করা হয়েছে এবং ৩টির কাজ চলমান রয়েছে। শীঘ্রই এসব কাজও সম্পন্ন হবে।###

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!