মৌলভীবাজারের বিদায়ী জেলা প্রশাসককে কুলাউড়ায় সংবর্ধণা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

মৌলভীবাজারের বিদায়ী জেলা প্রশাসককে কুলাউড়ায় সংবর্ধণা প্রদান

  • মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় বিদায়ী জেলা প্রশাসক মীর নাহিদ আহসানকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual7 Ad Code

সোমবার (২৭ মার্চ) বিকেলে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

Manual8 Ad Code

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শিমুল আলীর সঞ্চালনায় আলোচনা সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার।

Manual4 Ad Code

অনুষ্ঠানের শুরুতে বিদায়ী জেলা প্রশাসকের উন্নয়ন কর্মকাণ্ডের উপর নির্মিত একটি ভিডিও চিত্র প্রদর্শন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান।

জেলা প্রশাসকের সকল ক্ষেত্রে অবদান রাখার কথা স্মরণ করে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা ফজলুল হক খান সাহেদ, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. ফেরদৌসী আক্তার, অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক,  ইউপি চেয়ারম্যান জাফর আহমদ গিলমান, প্রভাষক মমদুদ হোসেন, আবদুর রব মাহবুব, মোছাদ্দিক আহমদ নোমান, ইউপি সচিব সুধাংশু মোহন বিশ্বাস, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মছব্বির আলী, উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আহসান উদ্দিন আহমদ, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই প্রমুখ।

বক্তব্যে তিনি আবেগ আপ্লুত হয়ে বলেন, মৌলভীবাজার জেলায় দায়িত্ব পালনকালে কোনো কার্পণ্য করিনি। সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা নিয়ে মিলেমিশে কাজ করেছি বলেই আপনাদের ভালোবাসা পেয়েছি- যা আমার পরবর্তী জীবনে স্মরণীয় হয়ে থাকবে।

Manual4 Ad Code

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!