জুড়ীতে গর্ভবতি হাতি দিয়ে টানানো হচ্ছে বিশাল গাছের গুঁড়ি, নিষ্টুর, অমানবিক! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী সি‌লে‌টের গোয়াইনঘাটে নদীপথে চাঁদাবাজি: আটক ১ নৌকা ও নগদ টাকা জব্দ কুলাউড়ায় স্বেচ্ছাশ্রমে এক কিলোমিটার রাস্তা মেরামত করলো নতুন কুঁড়ি ক্লাব জুড়ীতে স্ত্রীকে কুপিয়ে হত্যার দায়ে স্বামী গ্রেফতার : দুই শিশু সন্তানের আর্তনাদে এলাকায় বিষাদ বড়লেখা সীমান্তে ভারতীয় মাদক ব্যবসায়ি আটক পরিচয়পত্র আধার কার্ড জব্দ সংবাদ সম্মেলন :: কুলাউড়ায় আ’লীগ নেতার বিরুদ্ধে প্রাণ নাশের হুমকি ও  জমি দখলের অভিযোগ জুড়ীতে শিক্ষার্থী নির্যাতনের অভিযোগ : ইউএনও বরাবর আবেদন ফেঞ্চুগঞ্জে নৌকায় বজ্রপাত রাজনগরের ৩ বড়শি শিকারির মৃত্যু প্রকাশিত সংবাদের নিন্দা ও প্রতিবাদ

জুড়ীতে গর্ভবতি হাতি দিয়ে টানানো হচ্ছে বিশাল গাছের গুঁড়ি, নিষ্টুর, অমানবিক!

  • রবিবার, ২ এপ্রিল, ২০২৩

Manual1 Ad Code

নিজস্ব প্রতিবেদক ::

Manual1 Ad Code

মৌলভীবাজারের জুড়ীর দুর্গম পাহাড়ি বনাঞ্চল থেকে গর্ভবতি হাতি দিয়ে বিশাল গাছ টেনে সমতলে নিয়ে আসা হচ্ছে। গত বৃহস্পতিবার উপজেলার গোয়ালবাড়ি ইউনিয়নের কচুরগুলের কুচাইথল পাহাড়ে সরেজমিনে এমন অমানবিক দৃশ্য দেখা যায়। পাশাপাশি এই হাতিটি গর্ভবতি ছিল উল্লেখ করে বোবা প্রাণির প্রতি এমন নির্দয় আচরণের চরম ক্ষোভ প্রকাশ করেন ঘটনার প্রত্যক্ষদর্শী স্থানীয়রা ।

এদিকে বন্যপ্রাণি সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ি কোন প্রাণি দিয়ে ভারি, অমানবিক ও নিষ্টুর কাজ করানো দন্ডনীয় অপরাধ।

Manual8 Ad Code

সরেজমিনে গেলে হাতির মাহুত দুদু মিয়া জানান, কুচাইথল পান পুঞ্জির উচে খাসিয়া কামরুল ইসলাম নামে জুড়ীর জনৈক কাঠ ব্যবসায়ির নিকট তার দখলিয় পাহাড়ের ২৫টি বনজ গাছ বিক্রি করেন। ওই কাঠ ব্যবসায়ি গাছগুলো কেটে সমতলে নিয়ে আসার জন্য দৈনিক পাঁচ হাজার টাকা (মাহুতসহ) মজুরিতে হাতিটি ভাড়া করেছেন। মাহুতের দাবি গাছ কাটার সরকারি অনুমতি থাকায় তারা শুধু গাছগুলো টেনে সমতলে পৌঁছে দেওয়ার চুক্তিতে গত বুধবার থেকে হাতিটি দিয়ে কাজ করছেন। সবগুলো সমতলে পৌঁছাতে আরো কয়েক দিন লেগে যাবে। তবে হাতিটি গর্ভবতি এবং এর মালিক জুড়ী উপজেলার একজন জনপ্রতিনিধি বলে উপস্থিত একাধিক ব্যক্তি এই প্রতিবেদককে নিশ্চিত করে অর্থ উপার্জনে নিরীহ প্রাণিটির উপর এমন নির্দয় আচরণের তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

Manual4 Ad Code

বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও সংরক্ষণ বিভাগের এসিএফ (শ্রীমঙ্গল) শ্যামল কুমার মিত্র জানান, এক সময় পোষা হাতি দিয়ে গাছ টানানোয় কোন বিধি নিষেধ ছিল না। কিন্তু বন্যপ্রাণি সংরক্ষণ আইন-২০১২ অনুযায়ি কোন প্রাণি দিয়ে নিষ্টুর কোন কাজ করানো অমানবিক, আইন বর্হিভুত ও দন্ডনীয় অপরাধ। হাতিটি যদি গর্ভবতি হয়ে থাকে তবে এখানে দুটো অপরাধ সংগঠিত হয়েছে। খোঁজ নিয়ে এব্যাপারে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!