আত্রাইয়ে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

আত্রাইয়ে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ গ্রেফতার-২

  • শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

Manual8 Ad Code
নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি :: নওগাঁর আত্রাইয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৪’শ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দু’জনকে আটক করেছে আত্রাই থানা পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে মামলা রজু করে বহস্পতিবার সকালে তাদের নওগাঁ  জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা সূত্রে জানা যায়, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই নুরুল আমিন, চাঁদ আলী, এ এস আই সিদ্দিকুর রহমান সঙ্গীয় ফোর্সসহ উপজেলার হাটকালুপাড়া ইউনিয়নের বান্দায়খাড়া এলাকায় অভিযান চালিয়ে বান্দায়খাড়া গ্রামের মৃত বেলাল হোসেন মোল্লার ছেলে আকরাম হোসেন মোল্লা (৩৬) ও একই গ্রামের মৃত মকছেদুর ইসলাম মুকুলের ছেলে আজিজুল ইসলাম টগর(৫০) কে আটক করা হয়। আটককালে তাদের কাছ থেকে ৪’শ পিচ ট্যাপেনটাডল ট্যাবলেট ও একটি কালো রঙের সিটি ১০০ সিসি মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, বুধবার রাতে বান্ধাইখাড়া এলাকায় মাদক বিক্রয় হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে ট্যাপেনটাডল ট্যাবলেটসহ দুজনকে আটক করা হয় এবং তাদের বিরুদ্ধে  মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে বৃহস্পতিবার সকালে তাদোর নওগাঁ জেল হাজতে পাঠানো হয়েছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!