কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষক ইসমাইল হোসেনের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় আহত কলেজ শিক্ষক ইসমাইল হোসেনের মৃত্যু

  • শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজের অধ্যাপক মো. ইসমাইল হোসেন (৫০) প্রায় এক সপ্তাহ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৭ এপ্রিল) সকাল সাড়ে ৮টায় ঢাকা স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেছেন। এর আগে গত ১ এপ্রিল রাতে কমলগঞ্জ- মৌলভীবাজার সড়কের বাসুদেবপুর গ্রামে তারাবি নামাজ শেষে বাড়ি ফেরার পথে অজ্ঞাত একটি যানবাহনের ধাক্কায় গুরুতরভাবে আহত হয়েছিলেন।

Manual6 Ad Code

আহত অবস্থায় রাতেই সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরদিন ২ এপ্রিল দুপুরে এয়ার এ্যাম্বুলেন্সে তাকে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় পৃথিবীর মায়া ছেড়ে না ফেরার দেশে চলে যান। তিনি মুন্সীবাজার ইউনিয়নের বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হাজেরা বেগমের স্বামী।

Manual4 Ad Code

সুজা মেমোরিয়াল কলেজের অধ্যক্ষ ম. মুর্শেদুর রহমান জানান, কমলগঞ্জ উপজেলা সদরের একটি মসজিদ থেকে তারাবির নামাজ পড়ে নিজের মোটরসাইকেলযোগে অধ্যাপক ইসমাইল হোসেন গত ১ এপ্রিল রাতে বাসুদেবপুর গ্রামের বাড়ি ফিরছিলেন। বাড়ির সন্নিকটে আসার সময় পিছন দিক থেকে আসা দ্রুতগামী অজ্ঞাত কোন একটি যানবাহন ধাক্কা দিয়ে তাকে সড়কে ফেলে যায়। গুরুতর আহত হয়ে সড়কে পড়েছিলেন। কিছুক্ষণ পর স্থানীয় মাদ্রাসার ছাত্ররা এসে দেখে এলাকাবাসীকে জানালে তাকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে আইসিইউ বিভাগে ভর্তি করা হয়। সেখানে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে পরদিন ২ এপ্রিল এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে সড়ক দূর্ঘটনায় সূজা মেমোরিয়াল কলেজের অধ্যাপক মো. ইসমাইল হোসেনের মৃত্যুতে তাঁর সহকর্মী, হাজারো শিক্ষার্থী, শুভাকাংখীসহ এলাকার সর্বস্তরের লোকজন গভীর শোক প্রকাশ করেছেন। মরহুমের লাশ শনিবার (৮ এপ্রিল) সকাল ৯টায় শমশেরনগর সুজা মেমোরিয়াল কলেজে এনে শ্রদ্ধা নিবেদনের পর সকাল সাড়ে ১১টায় বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নামাজের জানাযা অনুষ্ঠিত হ‌ইবে। এর নিজ পারিবারীক কবরস্থানে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে গোটা কমলগঞ্জে গভীর শোকের ছায়া নেমে এসেছে।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews