কমলগঞ্জে বাসার তালা ভেঙে দু:সাহসিক চুরি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নিসচা’র উদ্যোগে নিয়মিত হেলমেট পরিধানকারি মোটরসাইকেল আরোহীদের সম্মাননা পাওনা পরিশোধের পর কথা কাটাকাটি- বড়লেখায় চা দোকানির রডের আঘাতে টেইলার খুন আত্রাইয়ে অর্ধশতাধিক গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল আহসানগঞ্জ রেলস্টেশন থেকে  উদ্ধারকৃত ২ শিশুর পরিবারের সন্ধান চায় পুলিশ কুড়িগ্রামে মাতৃ নবজাতক শিশ কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্য বিবাহ প্রতিরোধে মতবিনিময় সিলেট–গোবিন্দগঞ্জ সড়কে ২২ কোটি টাকার কাজে ধীরগতি  অনিয়মের অভিযোগ কুলাউড়ায় মাসব্যাপী বানিজ্য মেলা নিয়ে ক্ষুব্ধ ব্যবসায়ী সমিতি : মেলা বন্ধের দাবিতে জরুরি সভা কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি

কমলগঞ্জে বাসার তালা ভেঙে দু:সাহসিক চুরি

  • রবিবার, ৯ এপ্রিল, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর শহীদ শামসু রোডে এস কে দাস এর বাসার দরজার তালা ভেঙে আলমারী তছনছ করে নগদ ৬০ হাজার টাকা ও দেড় ভরি ওজনের স্বর্ণালংকার চুরি করেছ চোরচক্র। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত গভীর রাতে। ঘটনার খবর পেয়ে শনিবার সকালে শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানার নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

বাসার মালিক এস কে দাস বলেন, পরিবারসহ শুক্রবার দিবাগত গভীর রাতে বাসায় কেউ ছিলেন না। শনিনার সকালে তিনি বাসায় ফিরে দরজা তালা ভাঙা দেখে ভিতরে প্রবেশ করে সব কিছু তছনছসহ স্বর্ণালঙ্কার ও টাকা চুরির বিষয়টি বুঝতে পারেন।

Manual6 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনার তদন্ত চলছে। তদন্তক্রমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews