মৌলভীবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় আজিজুর রহমানের দাফন সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

মৌলভীবাজারে রাষ্ট্রীয় মর্যাদায় আজিজুর রহমানের দাফন সম্পন্ন

  • মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২০

Manual1 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি ::

Manual4 Ad Code

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, সাবেক সাংসদ,  বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আজিজুর রহমানের জানাজার নামাজ ও দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হয়েছে।

 

Manual6 Ad Code

মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেল ৪টায় মৌলভীবাজার পৌর ঈদগাহ ময়দানে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে সদর উপজেলার গুজারাই গ্রামে মা-বাবার কবরের পাশে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

 

গতকাল সোমবার (১৭ আগস্ট) দিবাগত রাত আনুমানিক আড়াইটার দিকে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে (বিএসএমএমইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর আজিজুর রহমান।

এর আগে তিনি করোনায় আক্রান্ত হলে গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর নির্দেশে তাকে এয়ার অ্যাম্বুলেন্সযোগে মৌলভীবাজার থেকে ঢাকায় নেওয়া হয় এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

Manual2 Ad Code

এইবেলা/ জেএইচজে

Manual8 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews