প্রবাসীদের অর্থায়নে মৌলভীবাজারের একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

প্রবাসীদের অর্থায়নে মৌলভীবাজারের একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

  • সোমবার, ১০ এপ্রিল, ২০২৩

Manual2 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি ::  আর্ত মানবতার সেবায় ও সমাজ উন্নয়নে নিবেদিত মৌলভীবাজার জেলা সদরের ঐতিহ্যবাহী একাটুনা ইউনিয়ন ডেভোলাপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর পক্ষ থেকে প্রতি বছরের ন্যায় এবার ও গতকাল রোববার আনুষ্ঠানিকভাবে একাটুনা ইউনিয়নের কচুয়াস্থ মরহুম মিয়াজান আল মনসুর মহোদয়ের বাড়ীতে মৌলভীবাজার জেলার প্রায় পাঁচশত পরিবারের মধ্যে ৮ লাখ টাকা মূল্যের সেহরি ও ইফতার খাদ্যসামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

Manual2 Ad Code

একাটুনা ইউনিয়ন ফাউন্ডেশনের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজের সভাপতিত্বে এবং যুব সংগঠক শামীম আহমদ ও ইউপি মেম্বার মনিরুল ইসলাম ইমন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এই পোগ্রামের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ও রাজনগর এলাকার সাংসদ জেলা আওয়ামীলীগের সভাপতি নেছার আহমদ এমপি ও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র  ফজলুর রহমান, ৬নং একাটুনা ইউপি চেয়ারম্যান আলহাজ্জ্ব আবু সুফিয়ান. ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ও প্রজেক্টের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, ফাউন্ডার্স ট্রাষ্টি নুরুল ইসলাম মাহবুব, খালেদ চৌধুরী, মুহিবুর রহমান মুহিব,টিপু সুলতান চৌধুরী, সাবেক মেম্বার শেখ সালামত তালুকদার, হাবিবুর রহমান মকবুল, শাহ শাফি কাদির, মেজর তারেক মাহমুদ, শামীম আহমেদ তরফদার, শাহ গিয়াস উদ্দিন ও ফারুক আহমদ সহ গন্যমান্য ব্যাক্তিবর্গ।

Manual7 Ad Code

পোগ্রাম এর শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা শফিকুর রহমান ও দোয়া করেন মাওলানা আবুল কালাম আজাদ।

সংগঠনের বাংলাদেশ টিমের পক্ষ থেকে বক্তব্য দেন সাধারণ সম্পাদক সেলিম রেজা তরফদার, ট্রেজারার মোহাম্মদ মুজিব মনসুর, সাংবাদিক গিয়াস আহমদ. সিতার আহমদ, আলিম আহমদ, পারভেজ আহমদ, নানু মিয়া, মোহাম্মদ কামাল মনসুর, আব্দুল আজিজ বাকি, জামাল আহমেদ, তাজুল চৌধুরী, হোসাইন আহমদ, নানু মিয়া, শাওন আহমদ, সুমেল আহমদ,ও কুতুব মিয়া সহ প্রমুখ নেতৃবৃন্দ।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ট্রাষ্টি ও প্রজেক্টের চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর, এবারকার রামাদানে ইউনিয়নের অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার ও সেহরী খাদ্য সামগ্রী বিতরণের এই মহতি উদ্যোগে যারা অর্থ ও শ্রম দিয়েছেন এবং উপস্তিত অতিথিবৃন্দ সহ আজকে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এই সব মহতি কাজে সহযোগিতাকারী দেশে বিদেশের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে ফাউন্ডেশনের আগামী দিনের অগ্রযাত্রায় সবার সহযোগিতা কামনা করেছেন।

Manual2 Ad Code

এখানে উল্লেখ্য যে, একাটুনা ইউনিয়ন ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব মৌলভীবাজার ১৯৯৫ সাল থেকে আজবধি মৌলভীবাজার জেলাব্যাপী ঘর নির্মাণ, টিভওয়েল প্রদান, অসহায় পরিবারবর্গের ছেলে – মেয়েদের লেখাপড়া ও বিয়েতে সাহায্য করা, অসুস্থ রুগীদের চিকিৎসা বাবদ সহযোগিতা করা, বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ, ফ্রি মেডিক্যাল ক্যাম্প সেবা ও প্রতিভা মেধা প্রকল্পের আওতায় মেধা যাচাই পরীক্ষা ও পুরস্কার বিতরণ. বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায় ও মসজিদ মাদ্রাসায় নিয়মিত অর্থ প্রদান এবং একাটুনাবাজার স্কুলে শহীদ মিনার নির্মাণ,ও আমাদের দীর্ঘদিনের স্বপ্ন একাটুনা ইউনিয়ন মিনি স্টেডিয়াম বাস্তবায়ন কার্যক্রমে অব্যাহত সহযোগিতা সহ প্রতিবছর রামাদান প্রজেক্ট এর আওতায় খাদ্য সামগ্রী বিতরণ ও বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে আর্ত মানবতার সেবায় ও সমাজ উন্নয়নে নিষ্টা ও নিরলসভাবে কাজ করে চলছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!