কমলগঞ্জ পৌরসভায় ভিজিএফ এর চাল ও টিসিবির পণ্য বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে গ্রামগঞ্জে বাড়ছে চোরদের দৌরাত্ম্য আতঙ্কে উপজেলাবাসী আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ১ জনের মৃত্যু  বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার

কমলগঞ্জ পৌরসভায় ভিজিএফ এর চাল ও টিসিবির পণ্য বিতরণ

  • বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে মৌলভীবাজারের কমলগঞ্জ পৌর এলাকার অতি দরিদ্র অসহায় দুঃস্থ ৩ হাজার ৮১ পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ এর চাল ও পৌর এলাকার সাধারণ জনগণের মধ্যে স্বল্পমূল্যে ১৯৯৫ পরিবারের মাঝে টিসিবির পণ্য বিতরণ করা হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো:আব্দুস শহীদ এমপি।

Manual6 Ad Code

কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ট্যাগ অফিসার) জয় কুমার হাজরা প্রমুখ। ছাত্রনেতা সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আরসদ আলী, সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম সুফি, সাংবাদিক সাজিদুর রহমান সাজু, পিন্টু দেবনাথ প্রমুখ ।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!