কমলগঞ্জে দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে বিজিবি’র উদ্যোগে ইফতার ও রাতের খাবার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে গ্রামগঞ্জে বাড়ছে চোরদের দৌরাত্ম্য আতঙ্কে উপজেলাবাসী আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ১ জনের মৃত্যু  বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার

কমলগঞ্জে দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে বিজিবি’র উদ্যোগে ইফতার ও রাতের খাবার বিতরণ

  • বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বর্ডার গার্ড বাংলাদেশ শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি) এর ব্যবস্থাপনায় মহাপরিচালক বিজিবি এর পক্ষ হতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা বিওপি এলাকার দু:স্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে। বুধবার ১২ এপ্রিল বিকাল ৫টায় ২০০ জন দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে ইফতার ও রাতের খাবার বিতরণ করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সেক্টর সদর দপ্তর এর সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী, বিএসপি, পিএসসি, জি, অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ মিজানুর রহমান সিকদার, সহকারী পরিচালক মো. মাহফুজ আহমদসহ বিজিবি সদস্য ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Manual7 Ad Code

“সীমান্তের অতন্দ্র প্রহরী” এই মূলমন্ত্রে দীক্ষিত হয়ে বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্ত রক্ষা ছাড়াও বিভিন্ন ধরনের জনকল্যাণমূখী কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই অংশ হিসেবে বিজিবি সময়ে সময়ে সীমান্তের গরীব দুঃখী জনগণকে সহায়তা দেয়ার লক্ষ্যে নিয়মিতভাবে মেডিক্যাল ক্যাম্পেইন, বিভিন্ন প্রকার ত্রাণ সামগ্রী, শীতবস্ত্র বিতরণ এবং অন্যান্য বিভিন্ন ধরণের সহযোগিতামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে। এরই ধারাবাহিকতায় মাহে রমজানের আনন্দ সাধারণ জনগণের সাথে ভাগাভাগি করে নেয়ার উদ্দেশ্যে বিজিবি প্রতিবছরই কিছু না কিছু জনহিতকর কার্যক্রম গ্রহণ করে থাকে। বর্ডার গার্ড বাংলাদেশ সব সময়ই সমাজের দরিদ্র এবং বিপন্ন মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!