বড়লেখায় ২৫০ রোজাদারের মাঝে বিজিবির ইফতার বিতরণ- আলোচনা ও দোয়া মাহফিল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মঞ্জুর গ্রেপ্তার কুড়িগ্রামে এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আয়োজনে হাত ধোয়ার স্টেশনের উদ্বোধন  তথ্যভিত্তিক সংবাদে ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের ওপর ভরসা পাই : ব্যারিষ্টার আবরার ইলিয়াস বড়লেখায় গৃহবধু মুন্নি হত্যা মামলার প্রধান আসামী ছামেলী ঢাকায় গ্রেফতার জুড়ীতে বিদায়ী ও অবসরপ্রাপ্ত শিক্ষকদের সংবর্ধনা, নতুন শিক্ষকদের বরণ জুড়ীতে অটোরিকশা চালক খুনের ঘটনায় মেয়েসহ সিএনজি মালিক আছমা বেগম গ্রেফতার বড়লেখায় ব্যতিক্রমী কর্মসূচি ‘শেষ বিদায়ের সাজ’র উদ্বোধন কুড়িগ্রামে পরিবেশ বান্ধব গ্রাম ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিতকরণে শেয়ারিং ও উদযাপন  জুড়ীতে অটোরিকশা চালকের গলাকাটা লাশ উদ্ধার কুলাউড়ায় সরকারি রাস্তা দখল করে সীমানা দেয়াল নির্মাণ : ১০ হাজার টাকা জরিমানা

বড়লেখায় ২৫০ রোজাদারের মাঝে বিজিবির ইফতার বিতরণ- আলোচনা ও দোয়া মাহফিল

  • বৃহস্পতিবার, ১৩ এপ্রিল, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি

Manual1 Ad Code

বড়লেখায় বিজিবি ৫২ ব্যাটালিয়ানের (বিয়ানীবাজার) পক্ষ থেকে বৃহস্পতিবার ২৫০ রোজাদারের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠে রমজানের তাৎপর্য বিষয়ক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন বিজিবি ৫২ ব্যাটালিয়ানের নবাগত অধিনায়ক লে. কর্ণেল মুহিবুল ইসলাম খান।

Manual4 Ad Code

বিজিবি লাতু বিওপির কোম্পানী কমান্ডার সুবেদার বাবুল আক্তার খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিবি ৫২ ব্যাটালিয়ানের সহকারি পরিচালক মোহাম্মদ নুর হোসেন, শাহবাজপুর উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাছিত, উত্তর শাহবাজপুর ইউপি চেয়ারম্যান রফিক উদ্দিন আহমদ, বড়লেখা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব, জুড়ী প্রেসক্লাবের সহসভাপতি হারিছ মোহাম্মদ, ইউপি সদস্য রফিক উদ্দিন, মকসুদ আহমদ রানা, সাংবাদিক আল আমিন, এজে লাভলু প্রমুুখ।

প্রধান অতিথির বক্তব্যে বিজিবি ৫২ ব্যাটালিয়ান (বিয়ানীবাজার) এর অধিনায়ক লে. কর্ণেল মুহিবুল ইসলাম খাঁন বলেন, ‘পবিত্র মাহে রমজান উপলক্ষে বিজিবির পক্ষ থেকে সারা দেশে রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করা হচ্ছে। এই কর্মসূচির অংশ হিসেবে বিয়ানীবাজার ব্যাটালিয়ানের পক্ষ থেকে বড়লেখায় আড়াইশ’ রোজাদারদের মধ্যে ইফতার বিতরণ করেছি। বিজিবি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল এবং সকলের সহযোগিতায় আগামীতেও সীমান্ত সুরক্ষার মুল দায়িত্বের পাশাপাশি মানুষের কল্যাণে বিজিবি মানবিক কার্যক্রম চালিয়ে যাবে।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!