কমলগঞ্জে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে সাংবাদিকদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

  • বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩

Manual5 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বাংলাদেশ সাংবাদিক সমিতি কমলগঞ্জ ইউনিটের উদ্যোগে গত সোমবার (২৪ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭ ঘটিকায় মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব হলরুমে উপজেলায় কর্মরত সাংবাদিকদের নিয়ে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সমাজের অনিয়ম দুর্ণীতিসহ বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান জানানো হয়েছে।

Manual4 Ad Code

কমলগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রাজার সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র ও সাপ্তাহিক কমলগঞ্জের কাগজ পত্রিকার সম্পাদক মো. জুয়েল আহমদ, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো. হেলাল উদ্দীন, লেখক-গবেষক আহমদ সিরাজ, কবি শহীদ সাগ্নিক, সাপ্তাহিক কমলগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক এড. মো: সানোয়ার হোসেন, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি বিশ্বজিৎ রায়, মফস্বল সাংবাদিক ফোরামের সভাপতি সুব্রত দেবরায় সঞ্জয়, রিপোটার্স ইউনিটের সভাপতি পিন্টু দেবনাথ। আলোচনায় অংশ নেন কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান, সাংবাদিক সমিতির যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সাজিদুর রহমান সাজু, কামরুল হাসান মারুফ, নির্মল এস পলাশ, আব্দুল আহাদ, এম.এ.ওয়াহিদ রুলু, আসহাবুজ্জামান শাওন, আলমগীর হোসেন প্রমুখ। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি, গান, কৌতুক ও সমসাময়িক বিষয় ও বস্তুনিষ্ট সাংবাদিকতা নিয়ে আলোচনা করা হয়। চা বাগান, বনাঞ্চল, পাহাড়-টিলা, পর্যটন সমৃদ্ধ ও বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী অধ্যুষিত কমলগঞ্জের সার্বিক উন্নয়নে সমাজের অবহেলিত ও নিষ্পেষিত মানুষের অধিকার, রাস্তাঘাট ও বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে নানা অনিয়ম, দুর্ণীতির বিষয়ে সরেজমিনে সাহসী সাংবাদিকতার প্রতি ভূয়সি প্রশংসা করে এধরণের সংবাদ প্রকাশের প্রতি জোর দাবি জানান অতিথিবৃন্দরা।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!