কমলগঞ্জ থেকে দুটি তক্ষক উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৮:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে গ্রামগঞ্জে বাড়ছে চোরদের দৌরাত্ম্য আতঙ্কে উপজেলাবাসী আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ১ জনের মৃত্যু  বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার

কমলগঞ্জ থেকে দুটি তক্ষক উদ্ধার

  • বৃহস্পতিবার, ৪ মে, ২০২৩

Manual7 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের টিলাবাজার থেকে গত মঙ্গলবার রাতে দুটি তক্ষক উদ্ধার করেছে বনবিভাগ। পরে এগুলো রাত ৮টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

জানা যায়, টিলাবাজারের মহব্বত আলীর বাসায় স্থানীয় একজন শিক্ষক পরিবার নিয়ে বাসা ভাড়া থাকেন। সন্ধ্যায় বাসায় শিশুরা খেলা করার সময় দেয়ালের মধ্যে টিকটিকির মতো দুটি প্রাণী দেখতে পেয়ে চিৎকার করে। চিৎকার শুনে হানিফ মিয়া নামে স্থানীয় যুবক এসে এগুলো আটক করেন। পরে প্রাণী দুটি তক্ষক নিশ্চিত হওয়ায় পর মৌলভীবাজার বনবিভাগকে খবর দেন। ঘটনার খবর পেয়ে বনবিভাগ তক্ষক দুটি উদ্ধার করে রাত ৮টায় লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করেন।

Manual4 Ad Code

টিলাবাজারের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, সন্ধ্যায় বাচ্চাদের চিৎকার শুনে বাজারের লোকজন বাসায় ছুটে যান। তখন হানিফ মিয়া কাপড়ের সাহায্যে হাত দিয়ে তক্ষক দুটি ধরেন। পরে বনবিভাগের একটি টিম রাত ৮টায় এসে খাঁচায় বন্দী করে তক্ষক দুটি নিয়ে যান।

Manual4 Ad Code

লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উদ্ধারকৃত তক্ষক দুটি সুস্থ থাকায় আমরা রাতেই লাউয়াছড়া বনে অবমুক্ত করা হয়েছে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!