কুলাউড়ায় বনবিভাগের বিট কর্মকর্তাসহ ২ জনের উপর সন্ত্রাসী হামলা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় বনবিভাগের বিট কর্মকর্তাসহ ২ জনের উপর সন্ত্রাসী হামলা

  • বৃহস্পতিবার, ১৮ মে, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া  ::  রিজার্ভ ফরেষ্টে টহল শেষ করে অফিসে মোটরসাইকেলযোগে ফেরার পথে পূর্ব থেকে ওৎ পেতে থাকা সন্ত্রাসীদের উপর্যপূরি হামলায় কুলাউড়া বনবিভাগের ভাটেরা বিট কর্মকর্তা হাফিজুর রহমান (৩৫) ও অফিসের পিএম ফরমান আলী (৩২) গুরুতর আহত হয়েছেন । আহত দুইজনকে কুলাউড়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ।

ঘটনাটি ১৭ মে বুধবার রাত ৯ টার দিকে ভাটেরা ফরেষ্ট অফিস সংলগ্ন কুলাউড়া-সিলেট রেললাইনের উপরে ঘটেছে।

Manual2 Ad Code

Manual6 Ad Code

প্রত্যক্ষদর্শী ও বনবিভাগ সুত্রে জানা যায়, প্রতি দিনের ন্যায় অফিসের স্টাফ ফরমান আলীকে নিয়ে ভাটেরা হিল রিজার্ভে টহল শেষ করে রাত ৯ টার দিকে ভাটেরা অফিসে মোটর সাইকেলযোগে ফিরছিলেন বিট কর্মকর্তা হাফিজুর রহমান। এসময় তিনি নিজে মোটর সাইকেল চালাচ্ছিলেন।

Manual3 Ad Code

মোটর সাইকেল নিয়ে বিট অফিস সংলগ্ন রেললাইনের উপরে আসা মাত্র পূর্ব থেকে ওত পেতে থাকা ৪/৫ জনের সশস্ত্র একটি সন্ত্রাসীগ্রুপ দা ও লাঠিসোটা দিয়ে তাদের উপর আক্রমন করে। সন্ত্রাসীরা ধারালো দা দিয়ে কুপ দিয়ে পিএম ফরমান আলীর মাথায় মারাত্মক জখম করে। এসময় পিএম ফরমান আলী মাটিতে লুটিয়ে পড়লে বিট অফিসার হাফিজুর রহমানকে লাঠি দিয়ে পেটাতে পেটাতে গুরুতর আহত করে বিট অফিস সংলগ্ন স্থানে ফেলে রাখে। এসময় ফরেষ্ট স্টাফরা চিৎকার করলে এলাকাবাসী এসে আহতদের উদ্বার করে কুলাউড়া সদর হাসাপাতালে নিয়ে আসেন এবং ভর্তি করা হয়। অপরদিকে এলাকাবাসীর আসার দৃশ্য দেখে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

বনবিভাগের কুলাউড়া রেঞ্জ কর্মকর্তা রিয়াজ উদ্দিন জানান, সন্ত্রাসীদের ধারালো দা ও লাঠির আঘাতে ভাটেরা বিট অফিসের বিট অফিসার ও স্টাফ অল্পের জন্য প্রানে বেঁচে গেলেও ফরমান আলীর মাথায় দায়ের কুপটি মারাত্মক জখম হয়েছেএবং বিট অফিসারের সমস্থ শরীরের লাটির আঘাতের চিহ্ন রয়েছে। তিনি সন্ত্রাসীদের বিরুদ্ধে দ্রুত পুলিশি পদক্ষেপ গ্রহনের জন্য কুলাউড়া থানার অফিসার ইনচার্জকে অবহিত করেছেন বলে জানান।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত(বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫ টা) কোন আসামী আটক হয়নি।

Manual3 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো:আব্দুস ছালেক জানান, সরকারী কর্মচারীর ওপর হামলার বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!