যুক্তরাজ্যে সিলেটের নাজমা মেয়র নির্বাচিত! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ

যুক্তরাজ্যে সিলেটের নাজমা মেয়র নির্বাচিত!

  • শুক্রবার, ১৯ মে, ২০২৩
এইবেলা পড়ুন ও বিজ্ঞাপন দিন ।

Manual1 Ad Code

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক:: যুক্তরাজ্যের কেমডেন কাউন্সিলের মেয়র নির্বাচিত হয়েছেন সিলেটের নাজমা রহমান। নাজমা রহমান সিলেট সিটি করপোরেশনের চারবারের নির্বাচিত কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের সহধর্মিণী। আনুষ্ঠানিকভাবে গত বৃহস্পতিবার তিনি আগামী এক বছরের জন্য মেয়রের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ওই কাউন্সিলের ডেপুটি মেয়র ছিলেন।

গত বছরের ৫ মে অনুষ্ঠিত স্থানীয় সরকার নির্বাচনে ওয়েস্টহ্যামস্টেড এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন পেশায় পুষ্টিবিদ নাজমা রহমান। ২০১৮ সালে তিনি একই দল থেকে প্রথমবারের মতো কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন।

Manual2 Ad Code

ব্রিটেনের কেমডেন কাউন্সিলের স্থানীয় নির্বাচনে ওয়েস্ট হ্যাম্পস্টেড এলাকা থেকে টানা দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হওয়ার পর এবার মেয়র নির্বাচিত হয়ে চমক দেখান সিলেটের মেয়ে নাজমা রহমান। নাজমা রহমান দীর্ঘদিন ধরে ব্রিটেনে লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লেবার পার্টির কিলবার্ন এবং ওয়েস্ট হ্যামস্টেড শাখার সাধারণ সম্পাদক। বঙ্গবন্ধুর নাতনি রেজওয়ানা সিদ্দিক টিউলিপ ব্রিটিশ পার্লামেন্টে এ আসন থেকে এমপি নির্বাচিত হন।

Manual3 Ad Code

নাজমা রহমানের এ সাফল্যকে ব্রিটেনের মূলধারার রাজনীতিতে আরেকজন বাংলাদেশি নারীর বিরল সাফল্য বলে মনে করছেন বাঙালি কমিউনিটি।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!