কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে ভস্মিভূত রবিদাস সম্প্রদায়ের বসতঘর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে দুষ্কৃতিকারীদের আগুনে ভস্মিভূত রবিদাস সম্প্রদায়ের বসতঘর

  • মঙ্গলবার, ২৩ মে, ২০২৩

Manual1 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি:

Manual8 Ad Code

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সীবাজার ইউনিয়নের উবাহাটা গ্রামের ধলাই নদীর তীরে অবস্থিত অসহায় জগন্নাথ রবিদাসের বসতঘরে মঙ্গলবার ভোররাতে দুস্কৃতিকারীদের আগুনে ভস্মিভূত হওয়ার অভিযোগ উঠেছে। ঘুমন্ত অবস্থায় আগুন লাগায় লোকজনের চিৎকারে আশপাশের লোকজন দ্রুত জেগে উঠায় দুস্কৃতিকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে বসতঘরের মালামাল পুড়ে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধিত হয়।

Manual1 Ad Code

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দলিত সম্প্রদায়ের জগন্নাথ রবিদাসের ছেলে চৈতন্যগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়েরে দপ্তরী সুনীল রবিদাস জানান, মঙ্গলবার ভোররাতে আমরা ঘুমন্ত অবস্থায় ছিলাম। কে বা করা আমাদের বসতঘরে আগুন লাগিয়ে দেয়। আগুনের তাপে দ্রুত আমরা ঘুম থেকে উঠে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনি। বিষয়টি স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হয়েছে। খবর পেয়ে মঙ্গলবার সকালে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ ঘটনাস্থল পরিদর্শন করে নাক্কারজনক ঘটনার নিন্দা জানিয়ে দায়ী ব্যক্তিদের খোঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

Manual7 Ad Code

মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান প্রকৌশলী নাহিদ আহমদ তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মঙ্গলবার দুপুরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত রবিদাস পরিবারকে দেখতে যান এবং কিছু আর্থিক সহায়তা প্রদান করি। এ সময় প্যানেল চেয়ারম্যান শফিকুর রহমান উপস্থিত ছিলেন। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরির প্রস্তুতি চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!