কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহতের ঘটনায় সিএনজি চালক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেনা সদস্য নিহতের ঘটনায় সিএনজি চালক আটক

  • শনিবার, ২৭ মে, ২০২৩

Manual1 Ad Code
 
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সিএনজির ধাক্কায় সেনাবাহিনীর সদস্য সাইফুর রহমান নিহত হওয়ার ঘটনায় ঘাতক সিএনজি অটোরিকশাসহ চালককে গ্রেফতার করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৫ মে) রাতে কমলগঞ্জ থানার উপ পরিদর্শক পবিত্র শেখর দাসের নেতৃত্বে কমলগঞ্জ থানা পুলিশের একটি টিম রাজনগর থানা এলাকায় অভিযান চালিয়ে সিএনজি (মৌলভীবাজার থ ১২-২৫৫৭) উদ্ধার করেন এবং সিএনজির চালক আব্দুল মতিনকে (২৫) গ্রেফতার করেন।
উল্লেখ্য, গত ২২ মে দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের গুলেরহাওর এলাকায় পাকা সড়কের উপরে একটি অজ্ঞাতনামা সিএনজি অটোরিকশা  সেনাসদস্য সাইফুর রহমান এর মোটর সাইকেলের পিছন দিকে ধাক্কা দিলে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে থাকা ওয়াই-ফাই এর খুটির সাথে ধাক্কা খায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে সেদিনই বিকেল সাড়ে ৫টার দিকে সেনাবাহিনীর লোকজন সিএমএইচ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরন করেন।
Manual1 Ad Code

কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী জানান, ‘এ ঘটনায় সাইফুর রহমান এর বাবা আব্দুস সোবহান খান বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। শুক্রবার সকালে গ্রেফতারকৃত আসামিকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!