কমলগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ছাতকে গ্রামগঞ্জে বাড়ছে চোরদের দৌরাত্ম্য আতঙ্কে উপজেলাবাসী আত্রাইয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুলাউড়ায় ব্র্যাকের উদ্যোগে দুই শতাধিক শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কমলগঞ্জে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট ১ জনের মৃত্যু  বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার

কমলগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ যুবক আটক

  • রবিবার, ২৮ মে, ২০২৩

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে ১৫ পিস ইয়াবাসহ মাসুম বিল্লাহ (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, গত শনিবার (২৮ মে) দিবাগত রাত রাত সাড়ে ১২ ঘটিকার সময় রাত্রীকালীন টহল ডিউটি করাকালীন সময়ে সঙ্গীয় শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক কাশী শর্মা, সহকারী উপ পরিদর্শক আকরাম আলী ও অন্যান্য ফোর্সের সহায়তায় গোপন সংবাদে ভিত্তিতে উপজেলার পতঊষার ইউনিয়নের নয়াবাজার এলাকা থেকে পেন্টের পকেট হতে পলিথিনে মোড়ানো অবস্থায় ১৫ পিস ইয়াবাসহ মাসুম বিল্লাহ (২২) নামে এক যুবককে আটক করা হয়। সে পতনঊষার ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আব্দুল মতিনের ছেলে।

Manual2 Ad Code

শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওসি (তদন্ত) শামীম আকনজি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাসুম বিল্লাহর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়। রোববার সকালে আটক মাসুম বিল্লাহকে মৌলভীবাজার আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!