কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রিপুরা ভাষাকেন্দ্র – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ত্রিপুরা ভাষাকেন্দ্র

  • রবিবার, ২৮ মে, ২০২৩

Manual6 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: “কাউকে পেছনে না ফেলে উন্নয়ন” এ শ্লোগানকে ধারণ করে মৌলভীবাজারের কমলগঞ্জে উপজেলা প্রশাসনের উদ্যোগে ও এ্যাথনিক কমিউনিটি ডেভোলপমেন্ট অর্গানাইজেশন উপজেলার সীমান্তবর্তী মাঝেরছড়া গ্রামে সম্প্রতি প্রতিষ্ঠা করা হয় ত্রিপুরা ভাষা কেন্দ্র। মাঝেরছড়া গ্রাম কমলগঞ্জ এর সীমান্তবর্তী ও কিছুটা দুর্গম এলাকা। সরকারি সেবা ও সহায়তা পেতে এখানকার গ্রামবাসীকে অনেক কাঠখড় পোড়াতে হয়। মূলত লেবু আর আনারস বিক্রি করেই জীবিকা নির্বাহ করেন এখানকার অধিকাংশ বাসিন্দারা। কয়েক পরিবার বাঙ্গালী বাদ দিলে বাকিরা সবাই ত্রিপুরা।

Manual5 Ad Code

মাঝেরছড়ার এই প্রান্তিক এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান বলতে একটা সরকারি প্রাথমিক বিদ্যালয়। হাইস্কুল বেশ দূরে। স্বাস্থ্যকেন্দ্রও দূরে। নিজেদের ভাষায় পড়াশোনা তো ধরা ছোয়াঁর বাইরে। নতুন প্রজন্মের সবাই পড়াশোনা করছে ঠিকই, কিন্তু নিজেদের ভাষাতে লিখতে-পড়তে জানে না কেউই।

আলাপকালে কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন জানান, ১৯৫২ সালের ভাষা আন্দোলনে এ পৃথিবীর সকল ভাষার অধিকার প্রতিষ্ঠার আন্দোলন ছিল। তাই সেই চেতনা আমরা কখোনই মুছে যেতে দেব না। তাদের জন্য উপজেলা প্রশাসন ও এ্যাথনিক কমিউনিটি ডেভোলপমেন্ট অর্গানাইজেশন মিলে প্রতিষ্ঠা করেছে ত্রিপুরা ভাষাকেন্দ্র।

Manual2 Ad Code

শনিবার সরেজমিন মাঝেরছড়া গ্রামে ত্রিপুরা ভাষাকেন্দ্র এর কার্যক্রম দেখতে যান উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন ও এ্যাথনিক কমিউনিটি ডেভোলপমেন্ট অর্গানাইজেশন এর কর্মকর্তারা। এই উদ্যোগকে সফল করতে খুব শীগগিরই ত্রিপুরা ভাষা প্রশিক্ষকদের অনলাইন প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। একবছর এর একটি পাইলট প্রকল্পের সাফল্য সামনের আরও পিছিয়ে থাকা জনগোষ্ঠীদের ভাষাচর্চার সুযোগ এনে দেবে বলে আশা প্রকাশ করেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!