কমলগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম কমলগঞ্জ উপজেলার বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা, কর্মচারী, সেবাগ্রহীতা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্যব্যক্তিদের সাথে মত বিনিময় করেছেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সিফাত উদ্দিন।

Manual5 Ad Code

উপজেলা শিক্ষা অফিসার সাইফুল ইসলাম তালুকদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আছলম ইকবাল মিলন, সাধারণ সম্পাদক এড: এএসএম আজাদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম. মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমদ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।

Manual3 Ad Code

আলোচনায় অংশ নেন লেখক-গবেষক আহমদ সিরাজ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুনিম তরফদার, আনন্দ মোহন সিংহ, জয়নাল আবেদীন, কুল চন্দ্র তাঁতী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, আদমপুর ইউপি চেয়ারম্যান আবদাল হোসেন, মাধবপুর ইউপি চেয়ারম্যান আসিদ আলী, আসিদ আলী, ভানুগাছ পৌর বাজার বণিক সমিতির সাধারন সম্পাদক এড. মো. সানোয়ার হোসেন, অধ্যাপক শাহাজান মানিক, প্রধান শিক্ষক মো. আব্দুল মুনিম, ইসলামিক ফাউ-েশন এর ফিল্ড সুপারভাইজার মাওলানা ইকবাল হোসেন, গণমাধ্যম কর্মী শাব্বির এলাহী, চা শ্রমিক নেতা ধনা বাউরী প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে বরণ করা হয়।

এর আগে মৌলভীবাজারের নবাগত জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম বাসুদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, কমলগঞ্জ পৌরসভা, উপজেলা ভূমি অফিস, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও কমলগঞ্জ থানা পরিদর্শন করেন। এছাড়া তিনি ক্ষুদ্র নৃগোষ্ঠী গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে বাইসাইকেল বিতরণ, কালবৈশাখী ঝড়ে এবং অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন এবং নগদ অর্থ বিতরণ করেন। বিকেলে মণিপুরি ললিতকলা একাডেমিসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করে।#

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!