কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে  অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২২ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় রেললাইনের পাশ থেকে  অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার

  • মঙ্গলবার, ৩০ মে, ২০২৩

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া:: উপজেলার টিলাগাও  স্টেশনের রেললাইনের পাশ থেকে অজ্ঞাত এক মহিলার লাশ উদ্ধার করেছে শ্রীমঙ্গল রেলওয়ে থানা পুলিশ। সোমবার (২৯ মে) ইছবপুর রেলব্রিজ নামক এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ৬০ বলে জানিয়েছে পুলিশ।
শ্রীমঙ্গল রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাফিউল ইসলাম পাটোয়ারি বিষয়টি  নিশ্চিত করে জানান, সোমবার সকালে কুলাউড়া উপজেলাধীন টিলাগাঁওয়ের ইছবপুর রেলব্রিজের পাশে ওই মহিলার লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
ওসি আরও জানান, সোমবার সকালে কোনো এক ট্রেনের ধাক্কায় ওই মহিলার মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!