লাউয়াছড়ায় বন্যপ্রাণী ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ : চা শ্রমিকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু

লাউয়াছড়ায় বন্যপ্রাণী ঠেকাতে বৈদ্যুতিক ফাঁদ : চা শ্রমিকের মৃত্যু

  • বুধবার, ৩১ মে, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের ভেতরে লেবু বাগানে ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন বারাক (৩৫) নামে এক চা শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৩০ মে) সকাল ৯টার দিকে উপজেলার লাউয়াছড়ায় সংলগ্ন ডাকছড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রতন শ্রীমঙ্গল উপজেলার কালীঘাট ইউনিয়নের খাউছড়া চা বাগানের বাসিন্দা।
জানা যায়, লাউয়াছড়া জাতীয় উদ্যান সংলগ্ন ডাকছড়া লেবু বাগানে বন্যপ্রাণী মারার ফাঁদ কারেন্টে তৈরী করে লাগিয়ে রাখে বাগান কর্তৃপক্ষ। প্রতিদিন মধ্য রাত থেকে সকাল পর্যন্ত বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়। মঙ্গলবার সকালে ঘাস কাটতে গিয়ে কারেন্টের তৈরী ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রতন বারাক নামে চা শ্রমিক মারা যায়।
এ বিষয়ে বাগান মালিক শফিউল ইসলাম ওরফে (মোশারফ হোসেন) বলেন, রতন বারাক হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে।
এ দিকে শ্রীমঙ্গল ও কমলগঞ্জের স্থানীয় ইউপি সদস্যদের মধ্যস্থতায় নগদ অর্থের বিনিময়ে বিষয়টি ধামাচাপা দিয়ে লাশ সৎকার করা
সম্পন্ন হয়েছে বলে জানা যায়।
লেবু বাগানের পাহারাদার আশাদ মিয়ার স্ত্রী রুজিনা বেগম জানানা, সকালে বাগানে গিয়ে দেখি চা শ্রমিক রতন বারাকের লাশ পড়ে আছে।
এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলার কালীঘট ইউনিয়নের চেয়ারম্যান প্রানেশ গোয়ালা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রতন বারাক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে।
এ বিষয়ে মৌলভীবাজার বন্যপ্রাণী বিভাগের এসিএফ শ্যামল মিত্র বলেন আমরা আইনি পদক্ষেপ গ্রহণ করছি। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!