কমলগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনায় আাটক ১ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

কমলগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনায় আাটক ১

  • বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩

Manual1 Ad Code

মলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনরে এসএসসি পরীক্ষার্থী মো: ইউসুফ আলী (১৭) দুবৃত্তদের হাতে ছুরিকাঘাত করার ঘটনায় দায়েরকৃত মামলায় মোঃ মান্না আহমদ (১৮) নামে একজনকে থানা পুলিশ একজনকে আটক করেছে। আহত পরীক্ষার্থী ইউসুফ কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

Manual4 Ad Code

গত রোববার এসএসসি পরীক্ষা শেষে শমশেরনগর এএটিএম বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে বের হওয়ামাত্র তেলিবিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মো: ইউসুফ আলী (১৭) কে দুর্বত্তরা ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। মারাত্মকভাবে আহত ইউসুফকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এটিএম উচ্চ বিদ্যালয় ও তেলিবিল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিরোধকে কেন্দ্র করে এ ঘটনার সুত্রপাত বলে জানা গেছে।

Manual8 Ad Code

উল্লেখ্য, গত রোববার দুপুরে শমশেরনগর বাজারে কালিমন্দিরের পাশে মেইনরোডে শত শত মানুষের চোখের সামনে এ ঘটনা ঘটে। আহত ইউসুফ (১৭) কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের সঞ্জবপুর গ্রামের জহির উদ্দিনের ছেলে। সে চলতি বছর তেলিবিল উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করে। আহত মো. ইউসুফব আলীর বাবা জহির উদ্দিন এ ঘটনায় গত ২৯ মে কমলগঞ্জ থানায় ৫ জনের নাম উল্লেখ করে ও আরো ৭/৮ জন অজ্ঞাতনামাসহ একটি মামলা দায়ের করেন। এ মামলার তিন নং আসামি মোঃ মান্না আহমদ (১৮)কে পুলিশ আটক করে। দায়ের করা মামলা আসামিরা হলেন মোঃ শাহরিয়ার (১৮) মোঃ তানভির আহমদ (১৭), মোঃ মান্না আহমদ (১৮), শাকিল আহমদ (১৮) মোঃ ইফতি (২০)।

এই বিষয় শমশেরনগর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) শামিম আকনজি বলেন, শমশেরনগরে এসএসসি পরীক্ষার্থী ছুরিকাঘাতের ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে। এ মামলায় এজাহারভূক্ত একজনকে আটক করা হয়েছ্ েএবয় বাকীদের আটক করার জন্য পুলিশ তৎপর রয়েছে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!