বড়লেখায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা-গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা পদায়নের আশ্বাস – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ছাতক সিমেন্ট কারখানার রোপ লাইন রক্ষায় এমপি মিলনের কঠোর নির্দেশ কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি

বড়লেখায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা-গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা পদায়নের আশ্বাস

  • সোমবার, ৫ জুন, ২০২৩

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual6 Ad Code

বড়লেখায় শিক্ষা, নির্বাচন অফিস সহ বিভিন্ন জনগুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের শূন্যপদে দ্রুত কর্মকর্তা পদায়ন ও সাম্প্রতির ভূমির খাজনা পরিশোধে সৃষ্ট জনদুর্ভোগ নিরসনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। সোমবার দুপুরে তিনি বড়লেখা উপজেলা প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষাবিদ ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন। মৌলভীবাজারে যোগদানের পর বড়লেখায় প্রথম তিনি এই মতবিনিময় সভা করেছেন।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল হক, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সাবেক উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ একেএম হেলাল উদ্দিন, সরকারি কলেজের অধ্যক্ষ জাহেদ আহমদ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাসনা, বড়লেখা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারি আইন কর্মকর্তা অ্যাডভোকেট গোপাল দত্ত, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, উপজেলা কৃষক লীগের সভাপতি আব্দুল লতিফ, প্রেসক্লাব সভাপতি অসিত রঞ্জন দাস, দক্ষিণভাগ দক্ষিণ ইউপি চেয়ারম্যান আজির উদ্দিন, বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান ছালেহ আহমদ জুয়েল।

Manual7 Ad Code

বিভাগীয় সমস্যা তুলে ধরেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, কৃষি অফিসার মনোয়ার হোসেন, থানার ওসি মো. ইয়ারদৌস হাসান প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!