বড়লেখার জয়শ্রীর লোকনৃত্যে জাতীয় পর্যায়ে প্রথমস্থান অর্জন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

বড়লেখার জয়শ্রীর লোকনৃত্যে জাতীয় পর্যায়ে প্রথমস্থান অর্জন

  • বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর চুড়ান্ত প্রতিযোগিতায় লোকনৃত্যে প্রথমস্থান অর্জন করেছে বড়লেখার নৃত্যশিল্পী জয়শ্রী দেবনাথ জয়া। সে বড়লেখা নজরুল একাডেমির শিক্ষার্থী ও অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ডা. দিগেন্দ্র চন্দ্র দেবনাথের কনিষ্ঠ মেয়ে এবং শমশেরনগর বি.এ.এফ শাহীন কলেজের একাদশ শ্রেণির মেধাবী ছাত্রী।

Manual3 Ad Code

জয়শ্রী দেবনাথ জয়া এরআগে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ এর ভরতনাট্যম ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০১৬ এর লোকনৃত্যে এবং জাতীয় নৃত্য প্রতিযোগিতা-২০২২ এর সৃজনশীল নৃত্যে সেরা নৃত্যশিল্পীর জাতীয় পুরস্কার লাভ করে।

Manual2 Ad Code

নজরুল একাডেমির উপদেষ্ঠা জুনেদ রায়হান রিপন জানান, জয়ার নৃত্যের হাতেকড়ি বড়লেখার নজরুল একাডেমিতে। প্রথমে সে নৃত্য শিক্ষক সাথী রাণী দেবীর কাছে নৃত্যের তামিল নেয়। পরে অন্যান্য শিক্ষকের পাশাপাশি সে বতর্মান নৃত্য শিক্ষক সুব্রত দাশের কাছে প্রশিক্ষণ নিয়ে নৃত্যের কলাকৌশল রপ্ত করে। নৃত্য শিক্ষক সুব্রত দাস আরো দক্ষ শিক্ষক দিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য দক্ষ করে গড়ে তোলেন জয়াকে। এভাবে সে নিজের চেষ্টা-সাধনা, বাবা-মায়ের অনুপ্রেরণা এবং নজরুল একাডেমির শিক্ষক-শিক্ষিকা ও উপদেষ্টাদের সহযোগিতায় জাতীয় পর্যায়ে প্রতিদ্ব›িদ্বতা করে বিজয়ী হয়েছে।

Manual2 Ad Code

লোকনৃত্যে দেশ সেরা নৃত্যশিল্পী জয়শ্রী দেবনাথ জয়া তার এই কৃতিত্বের পেছনে প্রথমে সৃষ্ঠিকর্তা, বাবা-মায়ের পর সবচেয়ে বেশি অবদান রাখায় বড়লেখার নজরুল একাডেমিকে কৃতজ্ঞতা জানিয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!