সিলেট নগরী থেকে কুলাউড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

সিলেট নগরী থেকে কুলাউড়ার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

  • শনিবার, ১০ জুন, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া :: সিলেট নগরীর মেজরটিলা এলাকা হতে শুক্রবার (০৯ জুন গভীর রাতে) লাল মিয়া ওরফে লালু (৪০) নামক যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামীকে র‌্যাব-০৯ এর সহযোগিতায় গ্রেফতার করেছে পুলিশ। আটক লাল মিয়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের পাঁচপীর জ্বালাই গ্রামের মৃত আতর মিয়ার ছেলে।

Manual2 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে ও সিলেট র‌্যাব -০৯ এর সহযোগিতায় সলেট নগরীর মেজরটিলা এলাকায় অভিযান চালিয়ে (জি-আর ১৪৪১/১৩, দায়রা-১৮৫৪/১৩, ধারা ৩০২/৩৪) এর যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত আসামী লাল মিয়া ওরফে লালুকে গ্রেফতার করে।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, গোপন সংবাদের ভিত্তিতে আসামী লাল মিয়া ওরফে লালুকে গ্রেফতার করা হয়। সিলেটে সে আত্মগোপনে ছিলো। শনিবার তাকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।##

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews