কুলাউড়া ব্যবসায়ী সমিতির কঠোর আন্দোলনের হুশিয়ারি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কুলাউড়া ব্যবসায়ী সমিতির কঠোর আন্দোলনের হুশিয়ারি

  • রবিবার, ১১ জুন, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়ায় সাম্প্রতিক সময়ে কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবিতে আল্টিমেটাম দিয়েছে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি।

Manual5 Ad Code

রোববার (১১ জুন) বিকেল ৫টার দিকে পৌর শহরস্থ মার্কেট মিলি প্লাজার ব্যবস্থাপনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয়।

Manual3 Ad Code

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আতিকুর রহমান আখই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন। তিনি  বলেন, গত ১ জুন সকালে শহরের মিলি প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত দুটি মোবাইলের দোকান জুনেদ টেলিকম ও আপন টেলিকম নামের ব্যবসা প্রতিষ্ঠানের তালা ভেঙে প্রায় কয়েক লাখ টাকার স্মার্টফোনসহ মূল্যবান পণ্য চুরি করে নিয়ে যায় ৫/৬ জনের সংঘবদ্ধ চক্র। এরপর গত ৭ জুন রাত ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর সম্মুখে একটি দোকানে চুরির সময় একজন চোরকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়। এরআগে গত ৬ ফেব্রুয়ারি দক্ষিণ বাজারের একটি দোকান থেকে ১২ লাখ টাকার সিগারেট চুরি ও ওই মাসের ১৫ তারিখ দক্ষিণ বাজারের একটি দোকান থেকে ১২ লাখ টাকার স্মার্টফোন চুরির ঘটনা ঘটে। চলতি মাসে চুরির ঘটনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা, পৌর মেয়র ও পুলিশ প্রশাসনের সাথে পৃথকভাবে বৈঠক করি ব্যবসায়ী কল্যাণ সমিতি নেতৃবৃন্দরা। বৈঠকে সাম্প্রতিক চুরির সাথে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের দাবি জানানো হয়। এছাড়া জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের নিকট স্মারকলিপি প্রদান করা হয়।

Manual2 Ad Code

আতিকুর রহমান আখই আরও জানান, গত ১জুন দিনে-দুপরে মিলি প্লাজার ভিতরে সংঘবদ্ধ চক্র তালা ভেঙে ২০ লাখ টাকার মোবাইল চুরির ঘটনায় সত্যি আমরা শঙ্কিত ও উদ্বেগ প্রকাশ করছি। এরপর আমরা পুলিশ প্রশাসনের কাছে চুরির সময়ের সিসি ক্যামেরার ফুটেজসহ যাবতীয় তথ্য প্রদান করি। কিন্তু ওই ঘটনার ১১ দিন পেরিয়ে গেলেও সংঘবদ্ধ চক্রের কোন সদস্যকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি চুরির সাথে জড়িতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধার না হয় তাহলে আগামী ১৩ জুন মিলি প্লাজার সকল দোকানপাট বন্ধ করে মার্কেটের সামনে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করা হবে এবং বৃহৎ আন্দোলনের কর্মসূচির হুঁশিয়ারি দেন ব্যবসায়ী নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, সহ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ হাফেজ বদরুল ইসলাম, মিলি প্লাজার ব্যবস্থাপক নাসের হায়দার, ব্যবসায়ী এজাজ মাহমুদ চৌধুরী ফুলসহ সংগঠনের নেতৃবৃন্দ।

গণমাধ্যমকর্মীদের বিভিন্ন প্রশ্নের জবাবে মিলি প্লাজার ব্যবস্থাপক নাসির হায়দার জানান, ব্যবসায়ী কল্যাণ সমিতির মাধ্যমে নিরাপত্তা প্রহরী রয়েছে কিন্তু তাদের নিজস্ব ব্যবস্থাপনায় এই মার্কেটে কোন নিরাপত্তা প্রহরী নেই। এছাড়া সিসি টিভি ক্যামেরা থাকলেও সার্বক্ষণিক মনিটরিংয়ের জন্য আলাদা কোন লোক নিয়োগ করা হয়নি। আমরা ভবিষ্যতে এসব নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবো।

Manual5 Ad Code

এদিকে, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুছ ছালেক বলেন, আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাচ্ছি আসামিদের ধরতে। আশা করছি কয়েকদিনের মধ্যে আসামি গ্রেপ্তার করতে সক্ষম হবো। পুলিশের কয়েকটি টিম চুরির সাথে জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত রেখেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews