ভারতীয় হাই কমিশনের আয়োজনে কুলাউড়ায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

ভারতীয় হাই কমিশনের আয়োজনে কুলাউড়ায় আন্তর্জাতিক যোগ দিবস পালিত 

  • বুধবার, ২১ জুন, ২০২৩

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে ভারতীয় হাই কমিশনের আয়োজনে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার গাজীপুর চা বাগানে যোগ দিবস পালিত হয়েছে। ২১ জুন বুধবার সকালে এই দিবসটি পালিত হয়।

 ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী নীরাজ কুমার জায়সওয়াল এর উপস্থিতিতে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের ভারতীয় ডেপুটি হাই কমিশনার একটি স্বাগত ভাষণ দিয়েছেন। তিনি যোগের গুরুত্ব ও তার উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেছেন।

 তিনি বলেন, যোগ বলতে আমরা সাধারণত রাজযোগ বুঝে থাকি। রাজযোগকে আট ভাগে ভাগ করা যায় যথা : যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধ্যান, ধারণা ও সমাধি। যম বলতে অহিংসা, সত্য, অন্ত্রেয়, অচৌর্য, ব্রহ্মচর্য এবং অপরিগ্রহকে বোঝায়। এ যম ধারা চিত্তশুদ্ধ হয় এবং দেহ, মন ও আত্মা আনন্দে ভরে ওঠে। অন্য কোনো প্রাণীকে ক্ষতি না করাকে অহিংসা বলে। অহিংসা অপেক্ষা মহত্তর কোনো ধর্ম নেই। সত্যের মধ্য দিয়েই আমরা আমাদের কর্মের ফল লাভ করে থাকি।

Manual5 Ad Code

Manual5 Ad Code

 এ সত্যের ভেতর থেকে সব কিছু পাওয়া যায়। সবকিছু সত্যেই প্রতিষ্ঠিত। চুরি বা বলপূর্বক অন্যের জিনিস গ্রহণ না করাকে অন্ত্রেয় বলে। কায়মনোবাক্যে সর্বদা সব অবস্থায় পবিত্রতা রক্ষা করাকে ব্রহ্মচর্য বলে। অপরের দান গ্রহণ না করাকে অপরিগ্রহ বলে। নিয়ম শব্দের অর্থ নিয়মিত অভ্যাস বা ব্রত পালন। অভ্যন্তরীণ এবং বাহ্যিক সব ধরনের শৌচই সাধনের জন্য প্রয়োজন।

অনুষ্টানে অলক তালুকদার  অনুষ্ঠানে যোগের বিভিন্ন কার্যক্রম এবং প্রদর্শনী করেন। অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনের দ্বিতীয় সচীব মানস কুমার মোস্তাফী, কুলাউড়া সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক সাইদুল হাসান সিপন, চা শ্রমিক নারী নেত্রী গীতা রানী কানু প্রমুখ।

Manual1 Ad Code

ইতিহাসবিদরা বিশ্বাস করেন যে, সিন্ধু নদীর তীরে সিন্ধু উপত্যকা সভ্যতার আগে থেকেই যোগ ব্যায়াম অনুশীলনের অস্তিত্ব ছিল। পতঞ্জলি নামক একজন ভারতীয় ঋষি, যোগ অনুশীলনের বিকাশ করেছিলেন। বিশ্ব এখন পতঞ্জলিকেই যোগ ব্যায়ামের জনক বলে মনে করেন।

Manual8 Ad Code

১৮৯০ সাল পর্যন্ত, যোগ ব্যায়াম শুধুমাত্র ভারতে জনপ্রিয় ছিল। স্বামী বিবেকানন্দ, একজন দার্শনিক ও সন্ন্যাসী, যোগ ব্যায়ামকে বিশ্বের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। এটিকে “মনের বিজ্ঞান” বলে অভিহিত করেছিলেন।

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৪ সালের জাতিসংঘ সাধারণ পরিষদের ভাষণে আন্তর্জাতিক যোগ দিবসের পরামর্শ দিয়েছিলেন। যেখানে ১৭৭টি সদস্য রাষ্ট্র প্রস্তাবটিকে সমর্থন করেছে। ২১ জুনকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে বেছে নেওয়া হয়েছিল।

এরপর ২০১৫ সাল থেকে আন্তর্জাতিক ইয়োগা দিবস উদযাপিত হয়ে আসছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews