কুলাউড়ায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগে সংবাদ সম্মেলন

  • রবিবার, ২ জুলাই, ২০২৩

Manual5 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারে কুলাউড়া উপজেলায় ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইউপি সদস্যের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ উঠেছে। স্থানীয় কিছু কুচক্রিমহল প্রায় মাসখানেক থেকে ৫টি ভূয়া ফেসবুক আইডি ব্যবহার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ও তার পরিবারের সদস্যেদের হেয়প্রতিপন্ন করার জন্য মানহানিকর বক্তব্য উপস্থাপন করে আসছে।

Manual4 Ad Code

এবিষয়ে হাজীপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য মো. গুলজার আহমদ কুলাউড়া থানায় লিখিত অভিযোগের পাশাপাশি গতকাল (২ জুলাই) রোববার দুপুরে এর প্রতিকার চেয়ে সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা কুদ্দুছ মিয়া, নছিরগঞ্জ বাজারের সাবেক সভাপতি ফারুক মিয়া, পীরেরবাজার বণিক কল্যাণ সমিতির সভাপতি নাহিদুল ইসলাম সুয়েব, কোষাধ্যক্ষ সুহেল আহমদ, ৯ নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুস সালাম ও মইনুল ইসলাম, আব্দুল মতিন প্রমুখ।

লিখিত বক্তব্যে ইউপি সদস্য গুলজার আহমদ বলেন, টানা ২বার মেম্বার নির্বাচিত হয়ে আমার উপর অর্পিত দায়িত্ব এবং এলাকার জনসাধারণের নানাবিধ বিষয়াদিসহ গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করে আসছি। চুরি, ডাকাতিসহ এলাকায় যে কোন অন্যায়ের বিরুদ্ধে স্বোচ্ছার হওয়ায় একটি কুচক্রিমহল আমার বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। আমার কার্যক্রমে ঈর্শ্বাম্বিত হয়ে তারা ৫টি ভূয়া ফেসবুক আইডি ‘হৃদয়ে বাংলাদেশ’, ‘নীল আকাশের তারা’, ‘আমরা সাতজন হাজীপুর ইউপি’, ‘ভাইরাল নিউজ কুলাউড়া’ ও ‘রজনপুরের মেসি কবির ভাই (কবির ভাই সমর্তক গুষ্টি)’ খুলে মানহানিকর নানা পোস্ট আপলোড করেছে। তারা ফেসবুক মাধ্যমের পাশাপাশি পুলিশ প্রশাসনের কাছে আমার বিরুদ্ধে ভূয়া অভিযোগ করছে।

Manual4 Ad Code

তিনি আরও বলেন, দেশ-বিদেশে আমার আত্মীয় স্বজন, পরিচিত ব্যক্তিবর্গ ও শুভান্যুধায়ী ব্যক্তিগণ বিভ্রান্ত হচ্ছেন। এসব উদ্দেশ্য প্রণোদিত, মানহানিকর, মিথ্যা- বানোয়াট ভূয়া পোস্ট সামাজিকভাবে আমার হেয়প্রতিপন্ন ও মান-সম্মান ক্ষুন্ন করছে। এতে মানসিক ও শারীরিকভাবে চরম ক্ষতির সম্মুখীন হয়েছি। তাছাড়া ওই দুস্কৃতিকারীরা মৌলভীবাজারের পুলিশ সুপার বরাবর নাম ও স্বাক্ষরবিহীন একটি দরখাস্ত আমার বিরুদ্ধে প্রেরণ করেছে। এরপরও ফেসবুক পোস্টে আমাকে হুমকি ধামকী প্রদান করছে। বর্তমানে আমার জানমালের নিরাপত্তাহীনতায় ভূগছি। তিনি পুলিশ প্রশাসনের তদন্তের মাধ্যমে উল্লেখিত ভূয়া ফেসবুক আইডি ব্যবহারকারীদের দ্রুত খোঁজে বের করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!