কুলাউড়াকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করার লক্ষে যৌথসভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কুলাউড়াকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করার লক্ষে যৌথসভা

  • বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলাকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করা উপলক্ষে এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আব্দুল হক।

Manual5 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চলতি জুলাই মাসের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশের অন্যান্য উপজেলার সাথে কুলাউড়াকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা করবেন। ঘোষণা করার পর আশ্রয়ণ প্রকল্পের কার্যক্রম ২০২৫ সাল পর্যন্ত চলমান থাকবে।

Manual1 Ad Code

ইউএনও মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, আশ্রয়ণ প্রকল্পের আওতায় ইতিমধ্যে ১ম ধাপে ৯৬ জন, ২য় ধাপে ১১০ জন, ৩য় ধাপে ১০০ জনসহ মোট ৩২৩ পরিবারকে পুর্নবাসন করে সরকারি ভূমিসহ গৃহ বরাদ্ধ দেওয়া হয়েছে। ৪র্থ ধাপে আরও ৯৬ পরিবারকে পুর্নবাসন করে জুলাই মাসের শেষের দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুলাউড়াকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা ঘোষণা দেবেন।

Manual1 Ad Code

সভায় আরও বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান ও জাফর আহমদ গিলমান।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews