কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু : সড়ক অবরোধ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

কমলগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু : সড়ক অবরোধ

  • শনিবার, ১৫ জুলাই, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জে দ্রুতগতির মোটরসাইকেলের আঘাতে সালামত মিয়া (৪০) নামের এক ব্যবসায়ীর মৃত্যুু হয়েছে। শনিবার (১৫ জুলাই) সকাল ৯ টায় উপজেলার শমশেরনগর-কমলগঞ্জ সড়কের বড়চেগ গ্রাম এলাকায় এ ঘটনাটি ঘটে। ঘটনার প্রতিবাদে প্রায় ২ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ এলাকাবাসী। নিহত সালামত মিয়া বড়চেগ গ্রামের মৃত রমজান মিয়ার ছেলে। সে তিন সন্তানের জনক ও শমশেরনগর বাজারের চাতলাপুর সড়কের একটি ভেরাইটিজ দোকানের মালিক।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী ও গ্রামবাসী সুত্রে জানা যায়, শনিবার সকাল ৯ টায় সালামত মিয়া ছোট ছেলেকে মাদ্রাসায় দিয়ে দোকানে আসার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি মোটরসাইকেলের আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে। এ সময় মাথায় গুরুতর আঘাতে তার মুখ ও কান দিয়ে প্রচুর পরিমাণে রক্ত ক্ষরণ হয়। এলাকাবাসী তাকে উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনার প্রতিবাদে শনিবার সকাল ৯টা থেকে পৌনে ১১টা পর্যন্ত বিক্ষুদ্ধ লোকজন শমশেরনগর-ভানুগাছ সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

Manual1 Ad Code

শমশেরনগর বণিক কল্যাণ সমিতির সভাপতি মো: আব্দুল হান্নান মোটরসাইকেলের আঘাতে ব্যবসায়ী সালামতের মৃত্যুর সত্যতা নিশ্চিত করেন। এ ঘটনার পর বড়চেগ গ্রামে শোকের মাতম শুরু হয়েছে।

শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ শামীম আকঞ্জি দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পথচারী রাস্তায় দাড়িয়ে থাকা অবস্থায় দ্রুতগামী একটি মটরসাইকেল এসে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতাল নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। পুলিশ মোটরসাইকেলটি আটক করেছে, তবে চালক পালিয়ে গেছে। চালককে দ্রুত আটক করা হবে বলে জানিয়ে তিনি আরও বলেন, দুর্ঘটনার পর স্থানীরা রাস্তা অবরোধ করে রাখে পরে আমরা এসে স্বাভাবিক করে দেই।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!