জাতীয়করণের দাবীতে কমলগঞ্জে সমাবেশ ও মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

জাতীয়করণের দাবীতে কমলগঞ্জে সমাবেশ ও মানববন্ধন

  • বুধবার, ১৯ জুলাই, ২০২৩

Manual2 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে আন্দোলনরত শিক্ষক সংগঠনের সাথে সংহতি জানিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে সমাবেশ ও মানববন্ধন করেছে শিক্ষকদের সংগঠন কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতি। বুধবার (১৯ জুলাই) দুপুরে কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে উপজেলা চৌমুহনী চত্বরে ক্লাস বর্জন করে শিক্ষকরা সংহতি সমাবেশ করেন।

কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত সভাপতি সত্যেন্দ্র কুমার পালে সভাপতিত্বে ও সাধারন সম্পাদক হাবিবুর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধবপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সোবহান, কমলগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মুমিন, এটিএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির ধর চৌধুরী, ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খুরশেদ আলী, পদ্মা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ধীরেন্দ্র সিংহ, কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনু রানী ভৌমিক প্রমুখ।

Manual1 Ad Code

সমাবেশে বক্তারা অবিলম্বে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ ও সরকারি-বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বৈষম্য কমানোর দাবী জানান। এসময় উপজেলার এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।#

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!