কুলাউড়ার সীমান্ত এলাকায় মনু নদীর বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার সীমান্ত এলাকায় মনু নদীর বেড়িবাঁধ রক্ষার দাবিতে মানববন্ধন

  • শনিবার, ২২ জুলাই, ২০২৩

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার মনু নদীর বেড়িবাধ ও মানুষ চলাচলের গুরুত্বপূর্ণ ব্রিজ রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হযেছে। ২২ জুলাই শনিবার ভারতীয় সীমান্তবর্তী শরীফপুর ইউনিয়নের লালারচক গ্রামের ভুক্তভোগী মানুষ মানববন্ধনে অংশ নেন।

Manual5 Ad Code

স্থানীয় ইউপি সদস্য আজিজুল হক দুরুদের সভাপতিত্বে ছাত্রলীগ নেতা আব্দুল হাকিমের পরিচালনায় এতে বক্তব্য দেন শরিফপুর ইউপি চেয়ারম্যান মো. খলিলুর রহমান, তরিবুন নেছা, আয়শা খাতুন, শিতাই বেগম, আজিজুন বেগম, নেছার আলী, আছলম আলী, মুমিন মিয়া, ইযাছিন আলী প্রমুখ।

Manual4 Ad Code

এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে উপস্থিত ছিলেন ইয়াকুব আলী, সৈয়দ ইয়াজিদ আলী, আনোয়ারুল হক, মফিজ আলী, মনু মিয়া, আবুল কালাম, হারিছ মিযা, আশ্বদ আলী, আকরম আলী, মাওলানা রুস্তুম আলী।

Manual4 Ad Code

মানব বন্ধনে বক্তারা বলেন শরীফপুর মনু নদী উপরের ব্রিজ দিয়ে লালারচক গ্রামসহ কয়েকটি গ্রামের হাজার হাজার মানুষ ও গাড়ী প্রতিদিন চলাচল করেন। এই নদীর ব্রিজের পাশ থেকে প্রতিদিন ২০-২২ টি মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ব্রিজ ও বেড়িবাঁধ ক্ষতির সম্মুখিন হচ্ছে। এভাবে বালুর বড় ড্রেজার দিয়ে বালু উত্তোলণ করলে বেড়িবাঁধের পাশের লারারচক গ্রামের লোকজনের বাড়ীঘর নদীগর্ভে বিলিন হবে। এছাড়া মনু নদীর বেড়িবাঁধটি ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে। যেকোন মুহুর্তে বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কায় রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!