কুলাউড়ায় ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ব্যাটারিচালিত টমটমের ধাক্কায় যুবকের মৃত্যু

  • শনিবার, ২২ জুলাই, ২০২৩

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরের দক্ষিণবাজারে ব্যাটারিচালিত অটোরিক্সা (টমটম) ধাক্কায় শুক্রবার (২১ জুলাই) রাত ১২টায় মহসিন আহমদ (৩৮) নামক এক যুবকের মৃত্যু।নিহত মহসিন উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের দক্ষিণ হিংগাজিয়া গাজীপুর এলাকার পোস্ট মাষ্টার আব্দুর রাজ্জাকের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টায় শহরের দক্ষিণ বাজারে দ্রুতগামী একটি ব্যাটারীচালিত অটোরিক্সা (টমটম) মহসিন আহমদকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জেলা সদর হাসপাতালে প্রেরণ করেন। দ্রুত তাকে মৌলভীবাজারের একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করলে কর্তব্যরত ডাক্তার তাকে মুত ঘোষণা করেন। নিহত মহসিন শহরস্থ উছলাপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন এবং একটি প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন।

Manual5 Ad Code

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রতন দেব নাথ জানান, লাশের ময়নাতদন্ত মৌলভীবাজার মর্গে করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে অভিযোগ দেয়া হয় নাই। ঘাতক অটোরিকশা ও চালক চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। #

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!