কমলগঞ্জে আগুনে ২ ব্যবসায়ীর বসতঘরের মালামাল পুড়ে ছাই,  অর্ধ কোটি টাকার ক্ষতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কমলগঞ্জে আগুনে ২ ব্যবসায়ীর বসতঘরের মালামাল পুড়ে ছাই,  অর্ধ কোটি টাকার ক্ষতি

  • সোমবার, ২৪ জুলাই, ২০২৩

Manual6 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর সবুজবাগ আবাসিক এলাকায় সোমবার (২৪ জুলাই) ভোর সোয়া ৫ টায় ত্রুটিযুক্ত গ্যাস লাইন থেকে বের হওয়া গ্যাসে সৃষ্ট আগুনে ২ ব্যবসায়ীর বসতঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। তারা দু’জনই সহোদর ও একই সীমানার ভিতর পাশাপাশি বসতঘরে বসবাস করেন। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
সকাল ৭টায় সরেজমিন গেলে এলাকাবাসী জানান,  ব্যবসায়ী বাচ্চু শেখ ও সাচ্চু শেখদের বাসার গ্যাসের রাইজার লিক হয়ে কিছু দিন ধরে গ্যাস বের হচ্ছিল।  তারা সঠিকভাবে তা মেরামত না করায় সোমবার ভোরে রাইজারের বের হওয়া গ্যাস থেকে প্রথমে সামনের ঘরে আগুন লাগে। আগুন লাগার পর বাসার লোকজন নিরাপদে বের হলেও দ্রুত আগুন দুটি ঘরে ছড়িয়ে পড়ে। ফলে দুটি  বসতঘরের আসবাবপত্রসহ অন্যান্য মালামাল মিলিয়ে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষতি হয়।
আগুন লাগার খবর পেয়ে ভোর ৬ টায় কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের একটি দল এসে এলাকাবাসীর সহায়তায় এক ঘন্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী বাচ্চু শেখ ও সাচ্চু শেখ বলেন এ অগ্নিকাণ্ডের ঘটনায় তাদের সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।  একটি জিনিসও রক্ষা করতে পারেননি। ক্ষয়ক্ষতি সম্পর্কে এখন সঠিকভাবে কিছু বলতে না পারলেও ধারণা করছেন নগদ টাকাসহ কমপক্ষে অর্ধ কোটি টাকার ক্ষতি হয়েছে। তাদেরকে আবার নতুন করে বসত ঘর সাজাতে হবে।
এলাকাবাসী এখলাছ আহমদ হায়দরী, টিটু মিয়া বলেন, গভীর রাতে  এ ঘটনা ঘটলে ঘুমন্ত অবস্থায় অনেকেই মারা যেতেন।
কমলগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের দলনেতা ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্যাস লাইন লিক হয়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। #

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!