কুলাউড়ায় এক কাপ ‘চা’ নিয়ে ব্যবসায়ীর উপর হামলা, ৬ জনের উপর মামলা! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কুলাউড়ায় এক কাপ ‘চা’ নিয়ে ব্যবসায়ীর উপর হামলা, ৬ জনের উপর মামলা!

  • বৃহস্পতিবার, ৩ আগস্ট, ২০২৩

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া ::

Manual8 Ad Code

কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের পেকুরবাজারে এক কাপ চা নিয়ে এক ব্যবসায়ীর উপর হামলার ঘটনা ঘটেছে। এঘটনায় একই বাজারের আরেক ব্যবসায়ীসহ ৬ জনের উপর মামলা দায়ের করা হয়েছে। এদিকে উপর্যুপোরী হামলায় আহত ব্যবসায়ী আব্দুল মোতালিব এমরান সিলেট ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এমরানের অবস্থা এখনও আশঙ্কাজন বলে জানিয়েছেন তার বড় ভাই আব্দুল ওয়াদুদ কামরান।

অভিযোগ সুত্রে জানা যায়, স্থানীয় পেকুরবাজারে নিজের ছোট ভাই এমরান এবং ভাগ্না শাওনকে নিয়ে চা দোকানের ব্যবসা করেন আব্দুল ওয়াদুদ কামরান। গত ২৬ জুলাই বিকালে চা খাওয়ার পাওনা টাকা চাইতে বাজারের ব্যবসায়ী মুকুল মিয়ার দোকানে যান এমরান। এসময় ৫ কাপ চা, নাকি ৬ কাপ চা, এটি নিয়ে এমরান এবং মুকুলের মধ্যে কথা কাটাকাটি হয়। এমরান বলেন ৬ কাপ চা দেওয়া হয়েছে। অপরদিকে মুকুল বলেন ৫ কাপ চা দেওয়া হয়েছে। এনিয়ে দু’জনেই হাতাহাতিতে লিপ্ত হন। এক পর্যায়ে বাজারের অন্যান্য ব্যবসায়ীরা এগিয়ে এসে দু’জনকে যার যার দোকানে দিয়ে পরবর্তীতে বিষয়টি মিমাংশা করে দেওয়া হবে আশ^স্থ করা হয়।

Manual4 Ad Code

এমতাবস্থায় হটাৎ করে রাত সাড়ে ৮ টার দিকে দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে আব্দুল ওয়াদুদ কামরানের চায়ের দোকানে গিয়ে হামলা চালান ব্যবসায়ী মুকুল গংরা। এসময় ধারালো দায়ের আঘাতে গুরুতর আহত হন চায়ের দোকানের মালিক কামরানের ছোট ভাই এমরান এবং ভাগ্না শাওন। তাৎক্ষনিক আহতদের উদ্ধার করে কুলাউড়া হাসাপতালে নিয়ে কর্তব্যরত চিকিৎসক গুরুতর আহত এমরানকে সিলেট ওসমানী হাসাপালে রেফার করেন। এমরান আশঙ্কাজনক অবস্থায় এখনও সিলেট ওসমানী হাসাপালে চিকিৎসাধীন আছেন।

এ ঘটনায় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ কামরান ৬ জনের নাম উল্লেখ করে কুলাউড়া থানায় একটি মামলা (নং-২৪, তারিখ-২৭/০৭/২৩) দায়ের করেছেন। মামলার আসামীরা হলেন, রায়হান মিয়া (২৫), সাদিকুর রহমান (১৯), নিলু মিয়া (৫৫), মকুল মিয়া (৫০), মারুফ আহমদ (২২) এবং রাহিম মিয়া (২২)। এ মামলায় অজ্ঞাত আরও ২/৩ জন রয়েছেন বলে এজহারে উল্লেখ করা হয়েছে।

Manual7 Ad Code

এব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই পরিমল চন্দ্র দাস জানান, মামলার এজহারে উল্লেখিত ২নং আসামী সাদিকুর রহমানকে ইতোমধ্যে আটক করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামীরা পলাতক রয়েছেন। তাঁদেরকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews