কমলগঞ্জে গৃহহীন আরও ১১৩ পরিবার পাচ্ছেন নতুন ঘর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত  কমলগঞ্জ মেয়ের বিয়ের জন্য রাখা টাকা চুরি কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা আদায় আত্রাইয়ে নদীর তীরে পড়েছিল এনজিও কর্মীর মরদেহ বড়লেখায় পোনামাছ বিক্রির দায়ে ব্যবসায়ির জরিমানা বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু

কমলগঞ্জে গৃহহীন আরও ১১৩ পরিবার পাচ্ছেন নতুন ঘর

  • মঙ্গলবার, ৮ আগস্ট, ২০২৩

Manual3 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মুজিব শতবর্ষ উপলক্ষে গৃহহীনমুক্ত হতে যাচ্ছে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা। ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) কমলগঞ্জ সদর ইউনিয়নের বাঘমারা, আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা ও ইসলামপুর ইউনিয়নের বকশিটিলা গ্রামে আরও ১১৩টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে এই ঘরগুলো হস্তান্তর করা হবে। আগামী ৯ আগস্ট বুধাবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ ঘরগুলো উদ্বোধন করার কথা রয়েছে। প্রধানমন্ত্রী উদ্বোধনের পর ১১৩টি সুবিধাভোগী পরিবারদের মধ্যে এ ঘরগুলোর জমির দলিল ও চাবি হস্তান্তর করা হবে। এরপর বাকি ২৩টি পরিবারকে ঘর প্রদানের মধ্য দিয়েই উপজেলাকে শতভাগ গৃহহীনমুক্ত ঘোষণা করা হবে।

Manual5 Ad Code

সোমবার (৭ আগস্ট) বিকেল ৪টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলনকক্ষে কমলগঞ্জে উপজেলা প্রশাসন আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো: রইছ আল রেজুয়ান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা অমূল্য কুমার সিংহ।

Manual8 Ad Code

প্রেস ব্রিফিং এ জানানো হয়, প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প-২ এর আওতায় কমলগঞ্জ উপজেলায় এর আগে তিনটি পর্যায়ে ৬৬৫ টি গৃহহীন পরিবারকে ঘর দেওয়া হয়েছে। ৪র্থ পর্যায়ে (২য় ধাপে) আরো ১১৩ পরিবারকে ঘর দেওয়া হবে। আগামী বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে চতুর্থ পর্যায়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপকারভোগী গৃহহীন ও ভূমিহীন পরিবারগুলোর কাছে জমিসহ গৃহ দেওয়া কার্যক্রমের উদ্বোধন করবেন। এর আগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় কমলগঞ্জ উপজেলার ৬৬৫টি গৃহহীন ও ভূমিহীন পরিবারকে গৃহ নির্মাণ করে উপকারভোগীদের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। এতে গৃহহীনদের মুখে হাসি ফুটেছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!