কুলাউড়া মেম্বারের হিংসার আগুণে পুড়লো বিধবার দোকানসহ ৯০ মোরগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

কুলাউড়া মেম্বারের হিংসার আগুণে পুড়লো বিধবার দোকানসহ ৯০ মোরগ

  • বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার ভুকশিমইল ইউনিয়নের এক মেম্বারের হিংসার আগুনে পুড়ে ছাঁই হয়েছে বিধবার দোকানঘরসহ ৯০ টি মোরগ। মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মেম্বারকে প্রধান আসামী করে মামলা দিয়েছেন। বিষয়টি তদন্তক্রমে প্রতিবেদন দাখিলের জন্য আদালত পিবিআইকে দায়িত্ব দিয়েছেন। এদিকে সর্বস্ব হারিয়ে বিধাব এখন বিচারের আশায় রাস্তায় রাস্তায় ঘুরছেন।

Manual1 Ad Code

এামলায় দায়েরকৃত অভিযোগ ধেকে জানা যায়, ভুকশিমইল ইউনিয়নের মনসুরগঞ্জ বাজারে একটি টং দোকানে পোল্ট্রি ব্যবসা করতেন গৌরীশংকর গ্রামের স্বামীহারা সামছুন নাহার। এই দোকান থেকে বাকি মোরগ নিতেন ভুকশিমইল ইউনিয়নের মেম্বার ফজলুর রহমান ফজলু। মোরগ নিতে নিতে ২০ হাজার টাকা দোকান বাকি জমায় দোকানি সামছুন নাহার টাকা পরিশোধ করার জন্য মেম্বার ফজলুকে তাগাদা দেন। আর এতেই ঘটে বিপত্তি। মেম্বার ক্ষিপ্ত হয়ে উঠে। টাকা পরিশোধ না করে উল্টো সামছুন নাহারকে দেখে নেয়ার হীন পরিকল্পনা করেন। গত ১ আগস্ট ভোর রাত ২টার দিকে তার সহযোগিদের নিয়ে দোকানে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন।

গভীর রাতে আগুনের লেলিহান শিখা দেখে স্থানীয় লোকজন এগিয়ে এলে মেম্বার ও তার সহযোগিরা এঘটনায় মামলা দিলে প্রাণনাশের হুমকি দেয় জনসম্মুখে। এরপর তারা ঘটনাস্থল ত্যাগ করে। আগুনে দোকান, মোরগ ও অন্যান্য মালামাল পুড়ে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি সাধন হয়।

Manual7 Ad Code

এঘটনায় সামছুন নাহার বাদী হয়ে মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে মেম্বারকে প্রধান করে আরও ৩ আসামীর নামে মামলা (নং ৪৩৬) দায়ের করেন।

Manual3 Ad Code

অভিযোগ প্রসঙ্গে মেম্বার ফজলুর রহমান ফজলুর সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ফোন রিসিভ করেননি।

ভুকশিমইল ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান মনির জানান, এ ঘটনায় ৪-৫টি মোরগ মারা গেছে বলে মহিলা অভিযোগ করেছেন বলে তিনি শুনেছেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!