কমলগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে পাতাকুঁড়ি সংস্থার বিরুদ্ধে সঞ্চয়ের টাকা নিয়ে বিভ্রান্তিকর হিসাব ও হামলার চেষ্টার অভিযোগ বড়লেখায় জেলা লিগ্যাল এইড কমিটির মাসিক সভা- গ্রাম আদালত শক্তিশালী করার তাগিদ বড়লেখা ও জুড়ী সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিহত করছে বিজিবি নবীগঞ্জে ‘সনাতন-দীননাথ কিশোর সংসদ’র কমিটি গঠন  সিলেট ওসমানী মেডিকেলে সার্টিফিকেট জট : ছাতকে ১০৯ মামলার চার্জশিট আটকে আছে সাংবাদিকতায় বিশেষ স্বীকৃতি পেলেন আতাউর রহমান কাওছার ছাতকে দ‌ক্ষিন খুরমা বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন

কমলগঞ্জে চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে নারীর আত্মহত্যা

  • বুধবার, ১৬ আগস্ট, ২০২৩

Manual7 Ad Code
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি :: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ভানুগাছ  রেলওয়ে স্টেশনের অদুরে বড়গাছ এলাকায় সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের নিচে ঝাপ দিয়ে অজ্ঞাত পরিচয়ের এক নারী (৩৫) আত্মহত্যা করেছে।
বুধবার (১৬ আগস্ট) দুপুর ১২ টার দিকে কমলগঞ্জের ভানুগাছ রেলওয়ে স্টেশনের আউটার সিগনাল এলাকার বড়গাছ নামক স্থানে এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের হুইসেল বাজানো দেখে ট্রেন লাইনে চেয়ে দেখি এক নারী ট্রেনের দিকে হেঁটে যাচ্ছে। এ সময় দ্রুতগামী ট্রেনের ধাক্কায় ওই নারীর দেহ খণ্ড-বিখণ্ড হয়ে যায়। পরে ঘটনাটি ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টারকে জানানো হয়।
খবর পেয়ে কমলগঞ্জ থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে রেললাইন থেকে মরদেহ উদ্ধার করে শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশের হাতে লাশটি হস্তান্তর করে দেন বলে জানান কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক।
 ভানুগাছ রেলওয়ে স্টেশন মাস্টার কবির আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহতের কোন পরিচয় শনাক্ত করা যায়নি। বিষয়টি শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশকে অবগত করা হয়েছে। তারা এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে নিয়ে গেছে।
শ্রীমঙ্গল রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত এক্সপ্রেস ট্রেন কমলগঞ্জ উপজেলার ভানুগাছ রেলওয়ে স্টেশন অতিক্রম করছিল। এ সময় অজ্ঞাত পরিচয়ের এক নারী চলন্ত ট্রেনের নিচে ঝাপ দেয়, এখন পর্যন্ত তার কোনো পরিচয় শনাক্ত করা যায়নি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews