কুলাউড়ার রবিরবাজারে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের চলছে মেলার কাজ এলাকায় উত্তেজনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ার রবিরবাজারে প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ফের চলছে মেলার কাজ এলাকায় উত্তেজনা

  • সোমবার, ২১ আগস্ট, ২০২৩

Manual2 Ad Code

 

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নে মাসব্যাপী হস্ত ও কুটির শিল্প মেলার সকল কার্যক্রম স্থগিত করেছে জেলা প্রশাসন। বুধবার (১৬ আগস্ট) রাতে জেলা প্রশাসক কার্যালয়ের জিএম শাখার সহকারী কমিশনার মোছা. মলি আক্তার স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি নিশ্চিত করা হয়।

ব্যবসায়ী ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেলা বন্ধ করার আবেদনের প্রেক্ষিতে এ স্থগিতাদেশ দেওয়া হয়েছে বলে পত্রে উল্লেখ করা হয়।

Manual1 Ad Code

এদিকে মা ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক আবিদ হাসান লিটন এ মেলার আয়োজন করেন। তিনি বলেন, প্রশাসন মেলা স্থগিতের জন্য একটি পত্র দিয়েছেন। পরবর্তীতে নির্দেশনা আসলে আমরা মেলার কার্যক্রম শুরু করবো।

Manual6 Ad Code

প্রশাসন সূত্রে জানা যায়, এলাকায় মেলা নিয়ে সংঘাতের শঙ্কা থাকায় এবং এইচএসসি পরীক্ষা ও শোকাবহ আগস্ট মাসের কারণে মেলার সকল কার্যক্রম সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ প্রদান করা হয়েছে। এর আগে ১৭ আগস্ট থেকে রবির বাজার সংলগ্ন জাকারিয়া আহমদ খালেদের বাগান বাড়ির মাঠে মাসব্যাপী হস্ত কুটিরশিল্প এবং নারী ও পুরুষ উদ্যোক্তাদের পণ্য প্রদর্শনী মেলার অনুমতি দেয় প্রশাসন।

পরে রবির বাজারের ব্যবসায়ীরা মানববন্ধন বিক্ষোভসহ জেলা প্রশাসক বরাবর মেলা বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করেন। এ নিয়ে স্থানীয়দের এক পক্ষ মেলার পক্ষে অবস্থান নিলে আরেক পক্ষ বিপক্ষে অবস্থান নেয়। ফলে এলাকার মধ্যে সংঘাতের আশঙ্কা তৈরি হয়‌। সম্প্রতি প্রশাসনের নিষেধাজ্ঞ অমান্য করে মেলার কার্যক্রম চালিয়ে যাচ্ছে মেলার আয়োজক মা ইভেন্ট ম্যানেজমেন্টে।

সরেজমিনে দেখা যায়, মেলার বিভিন্ন স্টলের কাজ চালিয়ে যাচ্ছেন শ্রমিকরা। তারা মেলার মাঠে স্টলসমূহের বাঁশের খুঁটি ও শিশুদের খেলনার দোলনা স্থাপনের কাজ করছেন। এ নিয়ে স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। প্রশাসনের নিষেধাজ্ঞা ও অমান্য করে মেলার কাজ চালিয়ে যাওয়ায় তারা হতবাক।

রবিরবাজারের ব্যবসায়ী কায়সুল জানান, প্রশাসন যেখানে নিষেধাজ্ঞা দিয়েছে সেখানে কাজ চালিয়ে যাওয়া নিষেধাজ্ঞা অমান্য করার সামিল। ব্যবসায়ীদের কথা চিন্তা করে আমরা এখানে মেলা করতে দেব না। আরেক ব্যবসায়ী জানান, এখানে মেলা হলে আমাদের ব্যাপক ক্ষতি হবে। মেলা হলে আমরা কঠোর আন্দোলনের ডাক দেব।

Manual2 Ad Code

নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুর রহমান খোন্দকার জানান, আমার জানামতে ফের মেলা চালানোর কোন আদেশ দেয়া হয়নি। বিষয়টি আমি খোঁজ নিয়ে দেখছি।##

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!