কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় থানা পুলিশের অভিযানে চোরাচালান পণ্য উদ্ধার, গ্রেফতার ৩ বড়লেখা সীমান্তে পুশইনে মরিয়া বিএসএফ, প্রতিরোধে বিজিবি-জনতার কঠোর অবস্থান বাংলাদেশের আতিথেয়তা খাতে নতুন দিগন্ত: আন্তর্জাতিক ‘গোল্ডেন কীস’ সম্মাননা পেলেন বড়লেখার জাবেদ জুড়ীতে প্রবাস ফেরত ছেলের কুড়ালের আঘাতে কৃষক বাবার মৃত্যু `দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার

কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন

  • রবিবার, ২৭ আগস্ট, ২০২৩

Manual4 Ad Code

শাহীন আহবায়ক, শফিকুর সদস্য সচিব

Manual4 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছে মৌলভীবাজার জেলা বিএনপি। এতে মো: ইকবাল পারভেজ চৌধুরী (শাহীন)কে আহবায়ক, মো: আবুল মনসুর রুকেন ও মো: জসিম উদ্দিন সাকিল (পৌর কাউন্সিলর)কে যুগ্ম আহবায়ক ও মো: শফিকুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিস্ট কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ২৪ আগস্ট মৌলভীবাজার জেলা বিএনপির ১ম যুগ্ম সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলামের সুপারিশের প্রেক্ষিতে এই আহবায়ক কমিটি অনুমোদন দিয়েছেন জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য এম নাসের রহমান। আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার জন্য নির্দেশ প্রদান করা হয়।

Manual5 Ad Code

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-মো: হাজী নোমান আলী, মো: ক-এস খসরু (হেলাল), মো: খলিলুর রহমান (লেচু), মো: মীর জাহিদ, মো: নোমান আহমদ চৌধুরী, মো: মহসীন আফরোজ চৌধুরী, সন্তোষ ধর, মো: গোলাম মওলা ইসমত, মো: আব্দুস শহীদ, ডা: মো: আব্দুস ছালাম, সৈয়দ আব্দুর রকিব, মো: রফিকুল ইসলাম (সাক্কু), মো: আবু খলিল জাবেদ, মো: আহমদুর রহমান বুলু (পৌর কাউন্সিলর), আতাউর রহমান সানুর, মো: ইয়াছিন আলী, ও মোছা: শিউলী আক্তার শাপলা (পৌর কাউন্সিলর)।

Manual4 Ad Code

মৌলভীবাজার জেলা বিএনপির প্রচার সম্পাদক এম ইদ্রিছ আলী কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদনের তথ্য নিশ্চিত করে বলেন, জেলা বিএনপির বিশেষ সভায় দীর্ঘদিন যাবত নিস্ক্রিয় থাকায় কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করার সিদ্ধান্ত গৃহিত হয়। সভার সিদ্ধান্তের আলোকে কমলগঞ্জ পৌর বিএনপির আহবায়ক কমিটি বিলুপ্ত করে পৌর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষে মো: ইকবাল পারভেজ চৌধুরী (শাহীন) আহবায়ক, মো: আবুল মনসুর রুকেন, মো: জসিম উদ্দিন সাকিল (পৌর কাউন্সিলর) যুগ্ম আহবায়ক ও মো: শফিকুর রহমানকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিস্ট কমলগঞ্জ পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি গঠন ও অনুমোদন করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!